Tuesday, June 16, 2026

মোদির ‘ভাঁওতাবাজির’ বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল! নালিশ অমৃতা-খগেনের বিরুদ্ধেও

Date:

Share post:

ইডির (Enforcement Directorate) উদ্ধারের টাকা বাংলার উন্নয়নে ব্যবহার করা হবে, ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাঁওতাবাজির বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের স্পষ্ট অভিযোগ, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করে নির্বাচনের বিধি ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। মূলত ওই ফোনেই প্রধানমন্ত্রী অমৃতাকে দাবি করেছিলেন এই ভিত্তিহীন কথার। আর তাতেই বেঁকে বসে তৃণমূল।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে গিয়ে একইসঙ্গে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় এবং মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। বুধবার সকালে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে বাংলায় দুর্নীতির বিষয়টি উত্থাপন করেন রাজমাতা। স্কুলে ভর্তি থেকে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে মিথ্যা অভিযোগ তুলে ধরেন। তৃণমূলের অভিযোগ, কৌশলে মোদি প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। বৃহস্পতিবার এ ব্যাপারে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এখন এমসিসি চলছে, তার মধ্যে প্রধানমন্ত্রী কখনও এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন না। আমরা নির্বাচন কমিশনে বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছি।

পাশাপাশি বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে বিজেপির কৃষ্ণনগরের প্রার্থী রাজমাতা অমৃতা রায় এবং মালদহ উত্তরের প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধেও।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...