Saturday, April 4, 2026

নজরে নির্বাচন: আজ কুলপি বিধানসভায় অভিষেকের কর্মিসভা 

Date:

Share post:

দিল্লি দখলের লড়াইয়ে (Loksabha Election) জমজমাট প্রচারের ময়দান। চৈত্রের চাঁদিফাটা রোদে কোথাও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন প্রার্থীরা, কোথাও আবার বাক্যবাণে বাড়ছে বিতর্ক। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে লক্ষ্য স্থির করে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিধানসভা কেন্দ্র ধরে ধরে দলীয় স্তরে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ মথুরাপুর লোকসভার (Mathurapur Loksabha) অন্তর্গত কুলপি বিধানসভায় কর্মিসভায় উপস্থিত হবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শুধুমাত্র নিজের সাংসদ এলাকাই নয়, রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন অভিষেক। মথুরাপুরের তিন বারের সাংসদ চৌধুরীমোহন জাটুয়া শারীরিক অসুস্থতার কারণে এ বার ভোটে লড়াই করতে পারছেন না। ওই কেন্দ্রে নতুন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বাপি হালদার। তাঁকে জেতাতে দলের কর্মী সমর্থকদের কী টার্গেট বেঁধে দেন অভিষেক সেদিকে আজ লক্ষ্য থাকবে। বৃহস্পতিবার বিষ্ণুপুর এবং সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে বৈঠক করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূল সূত্রে খবর, কীভাবে ভোটের জন্য প্রচার করতে হবে, কোন কোন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কর্মীদের সেই পরামর্শ দিয়েছেন অভিষেক। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রচার কৌশল হিসেবে একাধিক স্লোগান ও ক্যাম্পেইন ঘোষণা করেছে ঘাসফুল শিবির। এইসব কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় বঞ্চনার কথা সাধারণ মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরার দিকে লক্ষ্য দেওয়ার কথা বলছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় ১৬ দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত অভিষেকের শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ গ্রহণ করেনি ভারতীয় জনতা পার্টি (BJP)। আজকের সভায় তিনি সেই সংক্রান্ত কোনও বার্তা দেন কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। সূত্রের খবর প্রথম যখন নির্বাচনের কথা মাথায় রেখে এপ্রিলের ২ তারিখে কোচবিহারে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...