Friday, June 12, 2026

কেজরিকে ‘ট্র্যাপে’ ফেলার উপহার! আবগারি মামলায় রাজসাক্ষীর বাবাকে প্রার্থী করল বিজেপি-শরিকের

Date:

Share post:

দিল্লির (Delhi) আবগারি মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে ইডি হেফাজতেই (ED Custody) রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (Aravind Kejriwal)। আগামী ১ এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। আর সেই মামলায় রাজসাক্ষীর বাবাকে এবার প্রার্থী করে মাস্টারস্ট্রোক তেলেগু দেশম পার্টির (Telegu Desham Party)। দিন কয়েক আগেই দিল্লির আবগারি মামলায় জড়িত হিসাবে আদালতে কেজরিওয়ালের মুখে শোনা যায় বাবা-ছেলের নাম। তবে বর্তমানে মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি এবং ছেলে রাঘব মাঙ্গুতা রেড্ডি বর্তমানে প্রচারে ব্যস্ত। ইডির অভিযোগ এই পিতা-পুত্র জুটি বালাজি ডিস্টিলারিজের মালিক, যারা আম আদমি পার্টিকে ঘুষ দিয়েছে এবং এর বিনিময়ে আবগারি মামলায় অযাচিত সুবিধা পেয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে মাগুন্তা শ্রীনিভাসুলু রেড্ডির নাম প্রথম আবগারি মামলায় উঠে আসে।

এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মাসে অর্থ পাচারের অভিযোগে রাঘবকে গ্রেফতার করেছিল ইডি। আর সেই প্রসঙ্গেই বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ছেলেকে গ্রেফতারের পর তখন বাবা ভেঙে পড়েছিলেন। এরপরই কেজরিওয়াল অভিযোগ করেন, তাঁর ছেলের গ্রেফতারের পর শ্রীনিভাসুলু রেড্ডি ইডিকে দেওয়া তাঁর আগের বিবৃতি বদল করেন। কেজরিওয়ালের আরও অভিযোগ, রাঘবের সাতটি বিবৃতি ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। এরপরই আপ সুপ্রিমো বলেন, মাত্র একটি বক্তব্য আমার বিরুদ্ধে ছিল। আমার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ছেড়ে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপির বন্ধু দল তেলেগু দেশম পার্টির সমর্থনে ওঙ্গোল লোকসভা আসন থেকে মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডিকে প্রার্থী করা হয়েছে। তিনি এবং তাঁর ছেলে গত বছর ওয়াইএসআর কংগ্রেস থেকে তেলেগু দেশম পার্টিতে যোগ দিয়েছিলেন। মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডি ওঙ্গোল থেকে চারবারের সাংসদ। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর, তিনি ওয়াইএসআর কংগ্রেসে যোগদান করেন এবং ২০১৯ সালে ওঙ্গোল থেকে জয়ী হন। এরপরই ওয়াইআরএসসিপি-এর সঙ্গে পাঁচ বছরের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে তিনি গত মাসের শেষদিকে তেলেগু দেশম পার্টিতে ফিরে আসেন তিনি।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...