Saturday, April 4, 2026

যোগীরাজ্যে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, শিশু-মহিলা সহ মৃত ৪!

Date:

Share post:

সাতসকালে উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ (Gas Cylinder Blast in Uttarpradesh)। দেওরিয়ার দামরি গ্রামের (Damri Village, Deoria) এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয়রা বলছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে চারপাশের বেশ কয়েকটি বাড়িও কেঁপে ওঠে। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানানো হয়েছে সকালে এক মহিলা চা ও প্রাতঃরাশ বানানোর সময় আচমকাই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর এবং তিন শিশু সন্তানকেও বাঁচানো যায়নি। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...