Sunday, June 21, 2026

দরজায় কড়া নাড়ছে আইএসএল, আজ আইলিগে তিন পয়েন্ট লক্ষ্য মহামেডানের

Date:

Share post:

আই লিগ চ্যাম্পিয়ন হতে দরকার মাত্র কয়েকটা পয়েন্ট। আর কোনও রকম অঘটন না ঘটলে আইলিগ চ্যাম্পিয়ন হওয়া প্রায় সময়ের অপেক্ষা। আর আইলিগ চ্যাম্পিয়ন হলেই পরের মরশুমে আইএসএল-এর দরজা খুলে যাবে আরও এক বাংলার ক্লাবের জন্য। আর এমন অবস্থায় শনিবার নৈহাটি স্টেডিয়ামে ইন্টার কাশীর বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে নামছে তারা।

প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন ইন্টার কাশি চার ম্যাচে টানা জয় পেয়ে এই মুহূর্তে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার কাশী। মহমেডানকে কিছুটা হলেও চাপে রেখেছে শ্রীনিধি ডেকান এফসি। গত ম্যাচে তাঁরা ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করায় কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে মহমেডান। সাদা-কালো শিবিরের বাকি আর মাত্র তিনটে ম্যাচ। আই লিগে এই মুহূর্তে ২১ ম্যাচ খেলে মহমেডানের সংগ্রহ ৪৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকান ২০ ম্যাচ খেলে সংগ্রহ ৪৪ পয়েন্ট।

লিগ যত শেষের দিকে যাচ্ছে ততই যেন চিন্তা বাড়ছে মহামেডান ম্যানেজমেন্টের। তীরে এসে তরী ডুবে যাতে না যায়, সেই ব্যাপারে বেশ চিন্তিত মহমেডান ফুটবল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাসরা। স্বাভাবিক ভাবে ফুটবলারদের বার্তা দেওয়া হয়েছে আগামী তিনটে ম্যাচ যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে যান তাঁরা। তার উপর শনিবারের প্রতিপক্ষ ইন্টার কাশীতে রয়েছে অরিন্দম ভট্টাচার্যর মতো অভিজ্ঞ ফুটবলার। ইন্টার কাশি সম্পর্কে সমীহ করছে মহমেডান। কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, ‘ইন্টার কাশী সম্পর্কে জানি। খুবই ভালো দল। পরপর জিতে আসছে ওরা। ওদের বৈশিষ্ট্য প্রচুর পাস খেলে। তার উপর এখানে দীর্ঘদিন অনুশীলন করছে ওরা। তাই আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নিয়েছে ওদের ফুটবলাররা। বলতে পারি একটা সিরিয়াস ম্যাচ হতে চলেছে।’ তিনি আরও যোগ করেন, ‘একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এমন পরিস্থিতিতে এসে ধারাবাহিকতা রাখাটাও কঠিন। আগামী তিনটে ম্যাচে ফল ভালো না হলে সারা মরশুমে ভালো খেলার গুরুত্ব থাকবে না। তাই চাইছি আগের ম্যাচগুলোতে যত ভালো খেলেছি, তার দ্বিগুণ উৎসাহে আগামী তিনটে ম্যাচ খেলতে। এই পর্যায়ে এসে ফুটবলারদের মধ্যে একটা সিরিয়াসনেস দেখতে পাচ্ছি। যেটা খুবই ভালো বিষয়।’

আরও পড়ুন- মত্ত অবস্থায় ২ মহিলা ফুটবলারকে নি.র্যাতন! কুস্তির পর এবার বিতর্কে ফুটবল ফেডারেশন

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...