Friday, April 3, 2026

কম্বোডিয়ায় ক্রীতদাস ৫ হাজারেরও বেশি ভারতীয়! কীভাবে হবে উদ্ধার? কৌশল-বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

ভাল থাকা আর মোটা টাকা বেতনের হাতছানির ফাঁদে পড়ে এখন কম্বোডিয়ায় (Combodia) ক্রীতদাসের জীবন কাটাচ্ছেন পাঁচ হাজারেরও বেশি ভারতীয় (Indian) নাগরিক। ডেটা এন্ট্রির (Data Entry) কাজ দেওয়ার নাম করে গত কয়েক মাস ধরে ওই ভারতীয় নাগরিকদের কম্বোডিয়ায় পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে সেই চাকরি তো তারা পাননি, উল্টে পাসপোর্ট (Passport) কেড়ে নেওয়া হয়েছে। কার্যত ক্রীতদাসের জীবন কাটাচ্ছেন তাঁরা। সাইবার অপরাধ করানো হচ্ছে তাঁদের। আটকে পড়া নাগরিকদের উদ্ধারে কৌশল বৈঠক করছে কেন্দ্রীয় সরকার।

বেশ কয়েকজন ভারতীয়কে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ ওঠে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। তাঁদের মধ্যে যুদ্ধে একজনের মৃত্যুও হয়েছে। এই খবরের রেশ কাটতে না কাটতেই লোভনীয় চাকরির আশায় ফাঁদে পা দিয়ে কম্বোডিয়ায় (Combodia) ক্রীতদাস হিসেবে ভারতীয় নাগরিকদের বন্দি হয়ে থাকার খবর মিলেছে। অভিযোগ, ৬ মাসে তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। ভারতীয়দের জোর করে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত করা হচ্ছে। প্রায় ৫০০ কোটি টাকা প্রতারণার শিকার ওই ভারতীয়রা। ৩০ ডিসেম্বর, ২০২৩-এ রৌরকেলা পুলিশ এক সাইবার ক্রাইম সিন্ডিকেট ফাঁস করে ৮ জনকে গ্রেফতারের সময় বিষয়টি প্রকাশ্যে আসে।

ভারতীয়দের উদ্ধারে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এবং অন্য নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে বিদেশমন্ত্রক। আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক কৌশল বৈঠক করছে। এখন পর্যন্ত সেখান থেকে বেঙ্গালুরুর বাসিন্দা ৩ জনকে ফেরানো হয়েছে।





Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...