Saturday, April 11, 2026

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের বেআব্রু, ধনেখালিতে দলীয় নেতার বিরুদ্ধে পোস্টার

Date:

Share post:

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে।লোকসভা ভোটের আগে এবার ধনেখালিতে পড়ল পোস্টার।বিজেপি নেতা অজয় কৈরী এবং নির্মল পালের বিরুদ্ধে ধনেখালি ব্লকের বেলমুড়ির আকিলপুর,ধনেখালির বামুন পাড়া,গুড়বাড়ির বেলগাছিয়া সহ একাধিক জায়গায় পড়েছে পোস্টার।তাদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ তোলা হয়েছে।যদিও কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এই বিষয়ে ধনেখালির বিজেপি নেতা অজয় কৈরী বলেন, আমি ছাত্র জীবন থেকে বিরোধী দলের ভূমিকা নিয়ে আছি। আমি যদি চিটিংবাজ হই তাহলে ৪০/৪২ বছর ধরে আমি এভাবে টিকে থাকতে পারি না।এটা ধনেখালির মানুষ বিচার করবে।কে কোথা থেকে কি লিখে দিল আমার কি দরকার।আমি এটা নিয়ে ভাবি না তো। আমি বরাবরই প্রতিষ্ঠান বিরোধী একটা মুভমেন্টে থাকি।এটা একটা চক্রান্ত। আমার ভূমিকা সম্পর্কে আমি নিশ্চিত।ধনেখালির মানুষকে আমি সে প্রমাণ দিয়েছি। আগামী দিনেও দেব।আপ্রাণ চেষ্টা করছি লকেট চ্যাটার্জিকে জেতানোর জন্য।

এ প্রসঙ্গে ধনেখালি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন ঘোষ বলেন, এটা বিজেপির দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ।বিজেপির আভ্যন্তরিণ ব্যাপার।






Related articles

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...