Saturday, April 11, 2026

বাড়ছে গরম, সকাল সকাল রবিবাসরীয় প্রচারে দীপ্সিতা

Date:

Share post:

রবিবারের প্রচারে অভিনবত্ব হুগলির শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরের। তবে চৈত্রের মাঝামাঝি যেভাবে তাপমাত্রা বাড়ছে তা মাথায় রেখেই সকাল সকাল প্রচারের আয়োজন করা হয়। তবে সেই প্রচারেও অভিনবত্বের অভাব রাখেননি প্রার্থী দীপ্সিতা।

শ্রীরামপুর কেন্দ্রের ডানকুনি এলাকায় সকালে প্রথম প্রচার শুরু করেন সিপিআইএম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। সকাল সকাল সিপিআইএম প্রার্থীকে হুডখোলা টোটোতে দেখে পথচারীরা অনেকেই অবাক হয়ে যান। আবার অনেকে হাত বাড়িয়ে অভিনন্দন জানান। ডানকুনির পাশাপাশি কোন্নগরের চটকল এলাকাতেও প্রচার চালান দীপ্সিতা। পায়ে হেঁটে এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাবেক বামপন্থী ভঙ্গিতেই সমর্থনের জন্য আবেদন জানান। আবার কখনও সমর্থকরা সর্বভারতীয় ছাত্রনেত্রীকে দেখে ফুল-মালা দিয়ে অভিনন্দন জানাতেও এগিয়ে আসেন।

সকালেই প্রার্থী দীপ্সিতা জানিয়েছিলেন চৈত্রের গরম থেকে বাঁচতে যেভাবে সকাল সকাল প্রচারে নজর দেওয়া হয়েছে সেভাবেই নজর দেবেন খাওয়া দাওয়াতেও। কর্মীদের বাড়িতেই রবিবাসরীয় মধ্যাহ্নভোজ সারেন বাম প্রার্থী। তবে আলু পোস্ত খেতে ভালোবাসেন বলে দীপ্সিতার জন্য এদিন মধ্যাহ্নভোজে আলু পোস্তর আয়োজনও করা হয়েছিল।

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...