Monday, June 22, 2026

জনগর্জন সভা: গরমকে বলে বলে গোল দিয়ে কুলপির অভিষেকের সভায় জনজোয়ার

Date:

Share post:

প্রখর রোদ উপেক্ষা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় জনজোয়ার। শনিবার মথুরাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কর্মী-সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো। গরমকে বলে বলে গোল দিয়ে প্রিয় জননেতাকে দেখতে জনসমুদ্র নেমেছিল কুলপির ঢোলাতে। আর মানুষের এত ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলের সেনাপতিও। মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঢোলার জনসভায় লক্ষাধিক কর্মী-সমর্থকের সমাগম হয়। ভোটের আগে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা জাগাতে সভা করেন অভিষেক। আর অভিষেকের মুখ থেকে ঝাঁঝালো বার্তা শুনতে সকাল থেকেই তৈরি ছিল ঢোলা। তাই জননেতা আসার আগেই মাঠ জুড়ে ভিড় জমিয়েছিলেন কর্মী-সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় কর্মী-সমর্থকদের এত উচ্ছ্বাস দেখে আর নিজেকে আটকে রাখতে পারেননি অভিষেকও। সভা শুরুর নির্ধারিত সময়ের বহু আগেই সেখানে পৌঁছে যান তিনি।

এ-প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দুপুর ১২টা থেকে যে ভিড়ের ছবি দেখেছি, তাতে ৪০ মিনিট আগেই এসেছি। ২০২১ সালের ভোটের প্রাক্কালে আমি এই মাঠে সভা করেছিলাম। সেটা ছিল ফেব্রুয়ারি মাস। এবার মার্চের শেষে এখানে সভা করছি। সেদিনের থেকেও আজ এই সভায় উপস্থিতি অনেক বেশি। বিপুল জনতার কাছে অভিষেকের আর্জি, আমি যা কথা দিয়েছি, তা রেখেছি। সব বুথে, অঞ্চলে, গ্রামে, শহরে মানুষকে বোঝাতে হবে। কানে শুনে নয়, নিজের চোখে দেখে আপনারা সিদ্ধান্ত নিন। আমফান-ইয়াস থেকে শুরু করে কোভিড বা যেকোনও সমস্যা— সবসময় পাশে ছিল তৃণমূল। তাই যে পাশে ছিল, তার পাশে থাকুন। এই আর্জি আপনাদের কাছে।

আরও পড়ুন- অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল কালীঘাট মন্দিরের সোনার চূড়া

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...