Friday, April 3, 2026

চৈত্রের কাঠফাটা রোদে ‘ভূত’ খুঁজছেন কাজল! আউশগ্রামের কালী মন্দিরে পুজো রণিতের

Date:

Share post:

বাংলায় এসেছেন তনুজা তনয়া। তাপপ্রবাহের পারদ যতই ঊর্ধ্বমুখী হোক না কেন সিনেমার শ্যুটিং থেকে এতোটুকু ছুটি নিচ্ছেন না কাজল (Actress Kajol)। ৩৭ ডিগ্রি তাপমাত্রায় জোরকদমে বর্ধমানে (bardhaman) অশরীরী আত্মা খুঁজে চলেছেন DDLJ গার্ল। আসলে সবটাই যে তার নতুন হরর ছবি ‘মা’-এর (MAA) জন্য। গত শুক্রবার এয়ারপোর্ট থেকেই সোজা বোলপুরে পৌঁছে যান রণিত রায় (Ronit Roy) ও কাজল। এরপর শনিবার আউশগ্রামের জঙ্গলে ভূতের সিনেমার শ্যুটিং করেন অভিনেত্রী। আর আজ সকাল থেকেই বর্ধমানের ৪০০ বছর পুরনো রাজবাড়িতে দেখা গেল কাজলকে।

তনুজা কন্যার সঙ্গে বাংলার সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। কলকাতা বিমানবন্দরে এসেই বলেছিলেন, এই শহর তাঁকে ফ্রেশ অক্সিজেন দেয়। তাই এখানে আসার অনুভূতিটাই আলাদা। অজয় দেবগন (Ajay Devgan) প্রযোজিত নতুন হরর ছবির (Horror Movie) বেশিরভাগ শ্যুটিং হবে বাংলায়।জানা যাচ্ছে, এদিন কালিকাপুর, আদুরিয়ার জঙ্গল সহ একাধিক জায়গায় শিডিউল রয়েছে বলিউড অভিনেত্রীর। শনিবার রণিতকে নিয়ে আউসগ্রামের কালী মন্দিরে পুজো দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেতা। এদিন কাজলের শ্যুটিং ঘিরে আউশগ্রাম সহ জঙ্গল এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। তার মাঝেই ফ্যানেদের উচ্ছ্বাসে খুশি অভিনেত্রী। কাজের ফাঁকে এলাকার কিছু বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠেন কাজল। ছবি নিয়ে বিশেষ কিছু জানা না গেলেও বিগ বাজেট এই ছবিতে বর্ধমানের সাতমহলা রাজবাড়িকে একেবারে অন্য রূপে দেখা যাবে মনে করছেন ইউনিটের সদস্যরা। এমনিতেই পুরনো বাড়িতে ভূতের উপদ্রব নিয়ে একাধিক কুসংস্কার রয়েছে। তাহলে কি এবার সেই রহস্য সমাধান করবেন কাজল? উত্তর ক্রমশ প্রকাশ্য।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...