Thursday, June 25, 2026

নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি

Date:

Share post:

নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি । তাঁরা ভেঙে দিলেন সাইনা নেওয়ালের রেকর্ড। বিশ্ব রাঙ্কিং-এ শীর্ষে সব থেকে বেশি সপ্তাহ থাকার নজির গড়লেন ভারতীয় ব্যাডমিন্টনের সেরা ডাবলস জুটি।

এর আগে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের মহিলাদের সিঙ্গলস রাঙ্কিং-এ ন’সপ্তাহ শীর্ষে ছিলেন সাইনা। ২০১৫ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২১ অক্টোবর পর্যন্ত টানা ন’সপ্তাহ মহিলাদের ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর ছিলেন তিনি। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি। পুরুষদের ডাবলস ক্রমতালিকায় ১০ সপ্তাহ এক নম্বরে থেকে ভারতীয় ব্যাডমিন্টনে নতুন নজির গড়লেন তাঁরা। ফরাসি ওপেন জয় ছাড়াও চিন ওপেন, মালয়েশিয়া ওপেন এবং ইন্ডিয়া ওপেনের ফাইনালে উঠেছে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি। শেষ ৫২ সপ্তাহের সব থেকে বেশি পয়েন্ট পাওয়া ১০টি প্রতিযোগিতার মোট পয়েন্টের নিরিখে তৈরি হয় ব্যাডমিন্টনের বিশ্ব রাঙ্কিং। ভারতীয় জুটির সংগ্রহে এই মুহূর্তে রয়েছেন ১,০২,৩০৩। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার কাং মিন হিউক-সিয়ো সেউং জায়ে জুটির থেকে ৫০০০ এর বেশি পয়েন্টে এগিয়ে রয়েছে ভারতীয় জুটি।

আরও পড়ুন- আজ আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ চেন্নাইয়ান

Related articles

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...

ঘণ্টা খানেকের বৃষ্টিতেই বেহাল কলকাতা! জল থৈ থৈ রাস্তা থেকে হাসপাতাল

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। মাত্র এক ঘণ্টার ঝড় বৃষ্টিতেই (Storm and Rain) শহরের একাধিক রাস্তা থেকে হাসপাতাল...

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...