Tuesday, March 31, 2026

CAA-NRC বিপজ্জক! ধুবুলিয়ার সভা থেকে বোঝালেন মমতা

Date:

Share post:

CAA-NRC বিপজ্জক! রবিবার নদিয়ার ধুবুলিয়ার সভা থেকে বোঝালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। “CAA মাথা, আর NRC ল্যাজা। সাবধান, আবেদন করলেই কিন্তু ৫ বছরের জন্য বিদেশি হয়ে যাবেন।“ বিজেপিকে ‘জুমলা পার্টি’ বলে তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “ওদের তো অনেকে মতুয়া নেতা-মন্ত্রী আছে। তাঁরা আবেদন করছেন না কেন? আবেদন করলে তো আর ভোটে দাঁড়াতে পারবেন না।”

তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দেন, “সিএএ-তে আবেদন করবেন না। আবেদন করলেই কিন্তু ৫ বছরের জন্য বিদেশি হয়ে যাবেন। এনআরসি করে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। CAA মাথা, আর NRC ল্যাজা।” বিজেপি কটাক্ষ করে মমতা বলেন, “ওদের তো অনেকে মতুয়া নেতা-মন্ত্রী আছে। তাঁরা আবেদন করছেন না কেন? আবেদন করলে তো আর ভোটে দাঁড়াতে পারবেন না।”

‘মোদির গ্যারান্টি‘র পাল্টা মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ”মোদির গ্যারান্টি জিরো, আমাদের গ্যারান্টিতে মানুষই হিরো। আমরা কিছুতেই সিএএ করতে দেব না, এনআরসি করতে দেব না। কাউকে নতুন করে উদ্বাস্তু করবে, আমরা তা মানব না।”

তৃণমূল সুপ্রিমোর জানান, ”বাংলায় বিজেপি গোহারা হারবে, এই কথা লিখে নিন। আমরা ৯ কোটি মানুষকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিই, ২ কোটি ১৩ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিই। কোনওদিন বন্ধ হবে না, যতদিন তৃণমূল থাকবে।”

আরও পড়ুন: রামলীলা ময়দান থেকে মোদির পাল্টা, কেজরির ছয় গ্যারান্টি শোনালেন সুনিতা

বিজেপি প্রার্থীদের বিশেষ করে রেখা পাত্রকে মোদির ফোন নিয়েও তোপ দাগেন মমতা। কারও নাম না করে বলেন, “ওঁরা কাউকে কাউকে ফোন করে বাজারে ছেড়ে দেন। তাহলে সিক্রেট কী রইল। পেগাসাসের দরকার নেই। নিজেই পেগাসাস হয়ে বসে রয়েছেন। তিনি যাঁর সঙ্গে কথা বলছেন, তিনিও এই সরকারের স্বাস্থ্যসাথী পান, লক্ষ্মীর ভাণ্ডার পান।”

একই সঙ্গে এদিন সভা মঞ্চ থেকে সকলকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বলেন, “রাম নবমীর মতো এবারে অন্নপূর্ণা পুজোর পরের দিন অশান্তি লাগানোর চেষ্টা করবে। সবাইকে বলব সতর্ক থাকুন। ইট মারলে পাটকেল মারবেন  না। ভোটের বাক্সে দেখিয়ে দিতে হবে বাংলার গর্জন কী জিনিস।” মমতার কথায়, “বিজেপি ভোটের জন্য সব পারে। মতুয়া থেকে মুসলিম, হিন্দু সকলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তাই সবাইকে সাবধান করলাম।”




Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...