Sunday, April 12, 2026

বঙ্গে বিজেপির ‘ডেলি প্যাসেঞ্জারি’, আগামী সপ্তাহে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদি

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election Campaign) প্রচারে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। উত্তরবঙ্গ দিয়েই এরাজ্যে প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে ৪ এপ্রিল কোচবিহারের রাসলীলা ময়দানে প্রথম জনসভা করতে চলেছেন মোদি (Narendra Modi)। বৃহস্পতিবারের পরে রবিবার তিনি জোড়া সভা করবেন। প্রথমে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে, তারপর সেখান জলপাইগুড়িতে ভোটের প্রচার করবেন মোদি। বাংলায় বিজেপির হাল এতটাই খারাপ যে ভোটের মুখে স্বয়ং প্রধানমন্ত্রীকে এসে জায়গায় জায়গায় সভা করে প্রার্থীদের জেতানোর কথা বলতে হচ্ছে, মোদির সূচি ঘোষণা হওয়ার পরই কটাক্ষ করছেন বিরোধীরা।

বাংলায় বিজেপি নেতাদের ‘ডেলি প্যাসেঞ্জারি’ নতুন কিছু নয়। ভোট এলেই বহিরাগত জমিদারদের বাংলায় যাতায়াত বেড়ে যায়। ২০২১ সালের বিধানসভার পর ২০২৪ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি। রাজনৈতিক দল মনে করছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পে তৃণমূল সরকারের সঙ্গে আছে বাংলার মানুষ, তাতে বেশ কিছুটা ব্যাকফুটে পদ্ম শিবির। তাই কখনও প্রধানমন্ত্রীকে দিয়ে বাংলার প্রার্থীদের ফোন করানো আবার কখনও স্বয়ং মোদির প্রচার সভার মাধ্যমে হালে পানি পেতে চাইছে গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দিল্লিবাড়ির লড়াইয়ে কোচবিহারকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে বিজেপি শিবির। রাজবংশী ভোট যে অনেক বড় ফ্যাক্টর সেটা জানেন মোদি – শাহ । কিন্তু ভোটের আগে বেসুরো অনন্ত মহারাজ (Ananata Maharaj)। বিজেপির রাজ্যসভা সাংসদ হলেও দলের বিরুদ্ধেই ক্ষুব্ধ অনন্ত। কয়েক মাস আগেই রাজবংশী অধ্যুষিত ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জেতা আসন খোয়াতে হয়েছে বিজেপিকে। তাই রাজবংশী ভোট নিশ্চিত করতেই কোচবিহার দিয়ে বাংলায় প্রচার সভা শুরু করছেন মোদি।

 

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...