Friday, April 3, 2026

সোমে উত্তরের জেলায় অভিষেক, সফরসূচিতে বীরভূম-ঘাটাল-মালদহ

Date:

Share post:

মথুরাপুরের জনসভার মধ্যে দিয়ে শনিবারই কর্মীদের উজ্জীবিত করার কাজ অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার উত্তর ও পশ্চিমের জেলায় নির্বাচনী প্রচারের পালা। সোমবারই নির্বাচনী কর্মসূচিতে প্রথমে রাজ্যের উত্তরের জেলাগুলির সফরে অভিষেক। তবে দলীয় কর্মীদের রণনীতি সংক্রান্ত বিষয়ের স্পষ্ট রূপরেখা তৈরি করে দিতে অভিষেকের সফরে মূলত অভ্যন্তরীণ বৈঠকই রয়েছে।

সোমবার প্রথমে অভিষেক যাবেন জলপাইগুড়ি জেলায়। শিলিগুড়িতে কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে যোগ দেবেন। সেখান থেকে মঙ্গলবার ২ এপ্রিল কোচবিহারের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। প্রথম দফার নির্বাচনের আগে মূলত এই দুই জেলায় কর্মীদের রণনীতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কোচবিহারের পরই ৩ এপ্রিল তিনি বীরভূমে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বীরভূম থেকে তিনি যাবেন ঝাড়গ্রামে। ৪ এপ্রিল তিনি বৈঠক করবেন ঝাড়গ্রামের কর্মীদের সঙ্গে। ওই দিনই বৈঠক করবেন ঘাটালের কর্মীদের সঙ্গেও। এরপর ৫ এপ্রিল মালদহে কর্মীদের সঙ্গে আভ্যন্তরীন বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...