Saturday, April 11, 2026

কালো টাকা উদ্ধার হল কই? মোদি সরকারের সিদ্ধান্তে প্রশ্ন সুপ্রিম বিচারপতির

Date:

Share post:

কালো টাকা উদ্ধারের দাবিতে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া মোদি সরকারকে (Modi Government) কাঠগড়ায় তুললেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি। বাতিল হয়ে যাওয়া টাকার ৯৮% যদি আরবিআইতে (RBI )ফিরে আসে, তাহলে কালো টাকা উদ্ধার হল কই? প্রশ্ন ছুড়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না (B V Nagatna)। ২০১৬ সালে মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। ডিভিশন বেঞ্চের পাঁচ সদস্যের একজন হয়ে সেই মামলা শুনেছিলেন বিচারপতি নাগরত্না। তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্টে এটি পাশ হয়ে যায়। এত বছর পর ফিরে এলো সেই প্রসঙ্গ। হায়দরাবাদের একটি আইন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন বিচারপতি।

বি ভি নাগরত্না বলছেন সেই সময় অনেকের মনে হয়েছিল, নোট বাতিল ভাল সিদ্ধান্ত। এটি কালো টাকা সাদা করার প্রয়োজনীয় পন্থা হতে পারে। কারণ হিসাব বহির্ভূত টাকা সরকারের খাতায় ঢুকে যাচ্ছে। এই প্রসঙ্গে আয়কর দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, তৎকালীন সময়ে এই বিষয়টি সম্পর্কে অর্থমন্ত্রীও জানতেন না। হিসেব বলছে সেই সময় বাতিল হওয়া ৯৮ শতাংশ নোট ফিরে এসেছে। তাহলে কালো টাকা উদ্ধার হল কই? এরপরই আসরে নেমেছে বিরোধীরা। তাঁদের কথায়, বিচারপতি নিজেই বলে দিচ্ছেন নোট বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল।আসলে এইসব ভাঁওতা দিয়ে বিজেপি নিজেদের পকেট ভরার চেষ্টা করেছে বলেই অভিযোগ তাঁদের।

নোট বাতিলের যৌক্তিকতার পাশাপাশি রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শীর্ষ আদালতের বিচারপতি বি ভি নাগরত্না। যেভাবে রাজ্যপালদের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে যেভাবে মামলা হচ্ছে তাতে সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা ভাল লক্ষণ নয়, বলেই মত তাঁর। কোনও রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে নয় বরং সংবিধান মেনে রাজ্যপালদের কাজ করার পরামর্শ দিলেন বিচারপতি।

 

Related articles

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...