Saturday, April 4, 2026

দু-দফায় উত্তরবঙ্গে প্রচার-সভা তৃণমূল সুপ্রিমোর, যাওয়ার কথা অসমেও

Date:

Share post:

মাথায় চোট সারিয়েই রাজনীতির ময়দানে তৃণমূল সুপ্রিমো। রবিবার, কৃষ্ণনগর থেকে দলীয় প্রার্থীর হয়ে প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর ৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচারে যাবেন তৃণমূল (TMC) সুপ্রিমো। একেবারে উত্তর থেকে দক্ষিণ প্রচার সারবেন। রমজান মাস শেষ করেই ফের ১২ এপ্রিল উত্তরবঙ্গে যাবেন মমতা। প্রথমদফায় ভোট সেখানে। শেষ বেলায় উত্তরের ৩ জেলায় আরও দুটি করে সভা রয়েছে তাঁর। ১২ থেকে ১৬ এপ্রিল- কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আরও ২টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, ১৭ এপ্রিল অসমে ভোট প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো। তবে, শেষ মুহূর্তে সূচির বদল হতে পারে।

এতো উন্নয়ন সত্ত্বেও উত্তরে ফল আশানরূপ হয়নি জোড়াফুল শিবিরের। লোকসভা নির্বাচনেই প্রথমদফায় রয়েছে উত্তরের কেন্দ্রগুলি। সেখানে ২ দফায় প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪ এপ্রিল উত্তরবঙ্গে যাবেন তৃণমূল সভানেত্রী। ৫ দিনে ৮টি সভা করবেন, যার মধ্যে জঙ্গলমহলেও দুটি সভা রয়েছে তাঁর। এর পরে ফের রমজান মাস শেষ করেই ফের ১২ এপ্রিল উত্তরবঙ্গে যাবেন মমতা। থাকবেন ১৬ তারিখ পর্যন্ত। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে ৪টি- কোচবিহারে ৩টি ও আলিপুরদুয়ারে ৩ টি করে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। দ্বিতীয় দফায় উত্তরে মিছিলও করবেন তিনি।

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে অসম তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানেও নির্বাচনী প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো। ১৭ এপ্রিল অসমে (Assam) ২টি নির্বাচনী জনসভা করবেন মমতা। তবে, শেষ মুহূর্তে সূচির বদল হতে পারে।



Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...