Monday, April 20, 2026

জিতলেই মিষ্টি খাইয়ে যাবো, ধুবুলিয়ার সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কৃষ্ণনগরের লোকসভা আসনে জিতলেই এখানকার মানুষদের এসে মিষ্টি খাওয়াব। রবিবার নদীয়ার ধুবুলিয়ার সভা থেকে এমন আন্তরিকতার সুরই শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মহুয়াকে জয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। কৃষ্ণনগর লোকসভা আসনটি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত ভাবে জিততে চান। একইসঙ্গে ভালো রেজাল্ট হলে ভালোবেসে মিষ্টি খাইয়ে যাওয়ার কথাও বললেন।

ইতিমধ্যে সিএএ নিয়ে তৎপর হয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য স্পষ্ট করে বলেছেন মতুয়া ভোট ভাগ করা বিজেপির কাজ। জেলার রানাঘাট লোকসভা কেন্দ্রটি মতুয়া অধ্যুষিত। এই কেন্দ্রে প্রায় ৭০ শতাংশ মতুয়া রয়েছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট ও নাকাশীপাড়া সহ বেশ কিছু এলাকায় মতুয়া রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগণার বনগাঁ লোকসভা কেন্দ্রের নদীয়ায় থাকা বিধানসভা কেন্দ্রেও প্রচুর মতুয়া রয়েছে। লোকসভায় ভালো ফলাফলের জন্য এই মতুয়া বা উদ্বাস্তু মানুষের ভোট খুব গুরুত্বপূর্ণ। এবারে লোকসভায় কোন ভাবেই যেন ভোট দিতে ভুল না হয় তার জন্য জনসাধারণের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদার আগের ভোটটা দেননি। এবার দিন। আপনারা নিশ্চিন্ত থাকুন, এনআরসি-সিএএ করতে দেব না। মোদির গ্যারান্টি জিরো। আমাদের গ্যারান্টিতে মানুষই হিরো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে আমি কৃষ্ণনগরের মাটিতে মিটিং শুরু করলাম। মানুষের পদধূলি শুভকামনা নিয়ে। আমি আশা করি ভালো রেজাল্টের।আমরা যদি ভালো রেজাল্ট করি এই ধুবুলিয়ার মাটিতে এসে আমি আপনাদের মিষ্টি খাইয়ে যাব। থ্যাংকস দিয়ে যাব।

আরও পড়ুন- ফের গু.ণ্ডামি নিশিথের! হা.মলা মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে, প্র.তিবাদে অবস্থান বি.ক্ষোভ তৃণমূলের

Related articles

আলিপুরদুয়ারে দেবের ভোট প্রচারে বাধা, কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর হয়ে আলিপুরদুয়ারে প্রচার করতে গিয়ে মাঝপথেই থেমে যেতে হল সাংসদ অভিনেতা দেবকে (Dev)। এরপরই...

সিপিএমের ‘হার্মাদ’রাই এখন বিজেপির ‘জল্লাদ’! তোপ অভিষেকের 

"'যারা খুনের রাজনীতি করত, তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে'', চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য দলুই এবং...

বিমানবন্দরে দেরি, সভার অনুমতি দিচ্ছে বিজেপি! কমিশনের পর্যবেক্ষকদের বিরুদ্ধে সরব মমতা

লাগাতার দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রচারে বাধা শুধুমাত্র বিমান পরিষেবার কারণে। কখনও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কখনও বাংলার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার...

বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তিতে প্রকাশিত হল রিদমস্কেপ ২.০

বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষের (Bikram Ghosh)ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে প্রকাশিত হল ফিউশন...