Saturday, April 4, 2026

শতাধিক যাত্রী নিয়ে মাঝ আকাশে বিপত্তি, জরুরি অবতরণ ঢাকাগামী বিমানের

Date:

Share post:

একদিকে খারাপ আবহাওয়া, অন্যদিকে, আবহাওয়ার কারণে অবতরণ না করতে পেরে আকাশে চক্কর কাটতে গিয়ে শেষের মুখে জ্বালানি। এই দুই বিপদের মাঝে পড়ে দমদম বিমানবন্দরে জরুরী অবতরণ করতে হল কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বিমানকে। ১৩৮জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রুকে নিয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করে এয়ার এশিয়ার একে ৭৭ বিমানটি।

রবিবার বাংলাদেশে খারাপ আবহাওয়ার কারণে ঢাকা বিমানবন্দরে নামতে পারেনি ওই বিমানটি। এর ফলে আকাশেই চক্কর কাটতে থাকে ওই বিমান। এরপর, কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করার পর বিমানে জ্বালানি ভরার অনুমতি পেয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। তবে রানওয়েতে বিমানটি নামলেও নন-শিডিউল বিমান হওয়ার কারণে বিমানের মধ্যেই বসে থাকতে হয় যাত্রী ও ক্রুদের। বিমানবন্দরের ১০৬ নম্বর বে পার্কিংয়ে নামানো হয় ওই কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বিমানটিকে। পরে আবহাওয়ার উন্নতি হলে জ্বালানি ভরে ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এয়ার এশিয়ার একে ৭৭ বিমানটি।

অন্যদিকে, খারাপ আবহাওয়া ও দৃশ্যমান্যতা কম থাকার কারণে গুয়াহাটি বিমানবন্দরেও অবতরণ করতে পারেনি ৩টি বিমান। ওই তিনটি বিমানকেও ঘুরিয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করানো হয়।
তিনটি বিমানের মধ্যে, ১৫৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রুকে নিয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করে ইম্ফল থেকে গুয়াহাটিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ৭৮৪ বিমানটি। ১৬৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রুকে নিয়ে অবতরণ করে ইম্ফল থেকে গুয়াহাটি এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৮৯০। এ ছাড়া, ১৬৬ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রুকে নিয়ে দমদম বিমানবন্দরে অবতরণ করে ভুবনেশ্বর থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো সিক্সই ৬৯১১ বিমানটি।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...