Wednesday, June 24, 2026

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সন্ধেয় নজর কাড়ল মনামির ‘পিঠ-স্থান’! হট অবতারে শুভশ্রী-দেবলীনা

Date:

Share post:

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সন্ধে মানেই উপচে পড়া গ্ল্যামার। ফিল্মের পুরস্কারের পাশাপাশি সবার নজর থাকে নায়ক-নায়িকাদের পোশাকের দিকেও। এবার রেড কার্পেটে নজর কাড়লেন অভিনেত্রী মনামি ঘোষ। বলা ভাল, তার পিঠ-স্থান। তবে, পিছিয়ে ছিলেন না, শুভশ্রী বা দেবলীনাও। শহরের উত্তাপের পাশাপাশি তাঁদের পোশকেও বাড়ল মহানগরীর উষ্ণতার পারদ।

মনামি মানেই একটু অন্যরকম সাজ। তাঁর সাজ দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর ভক্তরা। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চেও নিরাশ করলেন না অনুরাগীদের। বাংলার লোকসংস্কৃতি ও গ্রামীণ শিল্পের নিদর্শন স্থান পেল তাঁর পোশাকে। সাদা রঙের গাউনে নজর কাড়লেন তিনি। সাদা গাউন জুড়ে ছিল লাল রঙের সুতোয় করা নকশি কাঁথার কাজ। প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে এক অপরূপ রূপে ফিল্মফেয়ারের সন্ধ্যায় ধরা দিয়েছিলেন মনামি ঘোষ। তবেস সবচেয়ে বেশি নজর কাড়ল মনামির খোলা পিঠ। সেখানে লেখা নজর কাড়ল ইব্রাহিম আরাফতের ‘নকশি কাঁথা’ কবিতার চারটি লাইন।
গোটা পিঠ জুড়ে সাদা কালিতে লেখা ছিল,
‘অস্ফুট সেই না বলা কথা,
মনের আবেগের হারানো ব্যথা,
আঁকে আর লিখে শোক গাঁথা,
কত স্বপ্ন দিয়ে বোনে, নকশি কাঁথা’।

তবে শুধু অভিনেত্রী মনামি ঘোষ নয়, একেবারে নতুন কনসেপ্টে সেজে রেড কার্পেট মাতালেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ‘থাই স্লিট’ সাদা গাউনে নজর কাড়লেন দেবলীনা। তাঁর বুকের অংশ ঢাকা ছিল সাদা গোলাপ ও পুঁথির কাজ করা ডিজাইনে। হাতের অর্ধেক পর্যন্ত ঢাকা ছিল একই ধরনের গোলাপে। অনুরাগীদের প্রশংসা কুড়ালেও নেট দুনিয়ায় ট্রোলড হতে হয় দেবলীনাকে। তাঁর ড্রেসের জন্য কেউ কেউ আবার দেবলীনার সঙ্গে তুলনা টানলেন উরফি জাভেদেরও।

মনামি, দেবলীনার পাশাপাশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের রেড কার্পেটে তাক লাগালেন রাজ-শুভশ্রী জুটি। সবে মাত্র চার মাস হয়েছে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। এই কমাসের মধ্যেই শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে মোহময়ী রূপে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের রেড কার্পেটে স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরে এন্ট্রি নেন শুভশ্রী। কালো রঙের ‘থাই স্লিট’ অফ শোল্ডার গাউনে হট লুকে ধরা দিলেন ইউভান-ইয়ালিনির মা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...