Friday, April 3, 2026

ঋষভের খেলায় মুগ্ধ মহারাজ , দিলেন বিরাট বার্তা

Date:

Share post:

ঋষভ পন্থের খেলায় মুগ্ধ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। সেই ম্যাচে জয় পায় দিল্লি। দিল্লি ক্যাপিটালসকে জয়ের পিছনে বড় ভূমিকা নেন ঋষভ । ৫১ রান করেন তিনি। কামব্যাকের পর প্রথম অর্ধশতরান পন্থের। আর এরপরই পন্থের প্রশংসায় মাতেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

চেন্নাই ম্যাচের পর নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, “ঋষভ, খুব ভাল খেলেছ। এই ইনিংস তোমার সারা জীবন মনে থাকবে। এরপরে তুমি আরও ভাল ভাল ইনিংস খেলবে। এর থেকেও ভাল ইনিংস খেলবে। কিন্তু এই ইনিংসটা তোমার সঙ্গে সারা জীবন থেকে যাবে।“

নিজের প্রথম অর্ধশতরানের পর আবেগে ভাসেন পন্থ। ম্যাচ শেষে তিনি বলেছিলেন,” দেড় বছর আমিও অপেক্ষা করেছি, কবে আবার এক হাতে ছক্কা মারতে পারব। সেভাবে ক্রিকেট খেলিনি, কিন্তু বিশ্বাস ছিল আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারব। বাকি সবার মতো আমিও দেখতে চাইছিলাম যে এক হাতে ছক্কা মারতে পারব কি না। তবে আমি পেরেছি ।“ এরপর পন্থ আরও বলেন, “ অনেক দিন খেলিনি বলে শুরুতে একটু সময় লাগছিল। কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল। জানতাম আমি ম্যাচের রং বদলে দিতে পারি। দেড় বছর ধরে এই বিশ্বাসটা ধরে রেখেই নিজেকে তৈরি করেছি। এখনও অনেক কিছু শিখছি।

আরও পড়ুন- ম্যাচ জিতেও শাস্তির মুখে পন্থ, কিন্তু কেন?

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...