Wednesday, June 24, 2026

বিকেল ৪ টের মধ্যে আদালতে হাজির করানোর নির্দেশ! শাহজাহানকে হেফাজতে পেতে ‘মরিয়া’ ইডি

Date:

Share post:

শাহজাহান শেখকে (Sahjahan Seikh) নিজেদের হেফাজতে নিতে মরিয়া ইডি (Enforcement Directorate)। সোমবার সেকারণেই কলকাতার বিশেষ ইডি আদালতের দ্বারস্থও হয়েছেন তদন্তকারীরা। আদালত সূত্রের খবর, সোমবার বিকেল ৪টের মধ্যে শাহজাহানকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি জেল কর্তৃপক্ষকে জানিয়ে করতে হবে এবং জেল কর্তৃপক্ষ যাতে শাহজাহানকে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে হাজির করাতে পারে সেদিকে নজর রাখতে হবে ইডিকেই।

ইতিমধ্যেই সিবিআই মামলায় বসিরহাট সংশোধনাগারে থাকা শাহজাহানকে গ্রেফতার দেখিয়েছে ইডি। সোমবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কিছু নথি দেখিয়ে জেরা করার সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন শাহজাহান। একাধিক প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি। এ ছাড়াও তদন্তে বেশ কয়েকটি নতুন নাম উঠে এসেছে। এই পরিস্থিতিতে শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন । আর তা না হলে মামলায় যাঁদের নাম উঠে এসেছে, তাঁরা পালিয়ে যেতে পারেন বলেও এদিন আদলতে আশঙ্কা প্রকাশ করেছে ইডি।

শাহজাহানের বিরুদ্ধে মূলত ইডির তরফে দু’টি মামলার তদন্ত করছে। একটি রেশন বণ্টন এবং আর একটি বেআইনি ভাবে জমি দখল ও মাছ চাষ। এমনকি মাছ আমদানি-রফতানির মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের মামলাও রয়েছে। গত শুক্রবার সিবিআইয়ের হেফাজত থেকে শাহজাহানকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল। এরপরই শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহজাহানকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন ইডির তদন্তকারীরা।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...