Thursday, June 25, 2026

মালদহে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে ফের রাজ্যে খুন তৃণমূল কর্মী। পুরাতন মালদহের সাহাপুরের ঘটনা। সূত্রের খবর , বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে বাড়ির সামনের রাস্তা থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের দাবি, মৃত যুবক তাঁদের দলের কর্মী। এলাকায় ভালো কাজ করার সুবাদে বিজেপি কর্মী সমর্থকরা তাঁকে খুন করে বলে অভিযোগ।

তবে যুবককে খুনের প্রতিবাদে সোমবার সকালে আড়াই ঘণ্টা মালদহ-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ, সোমবার সকালেই তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর, বাড়ির সামনেই রাস্তা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মালদহ পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে।

Related articles

বারণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...

ঘণ্টা খানেকের বৃষ্টিতেই বেহাল কলকাতা! জল থৈ থৈ রাস্তা থেকে হাসপাতাল

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। মাত্র এক ঘণ্টার ঝড় বৃষ্টিতেই (Storm and Rain) শহরের একাধিক রাস্তা থেকে হাসপাতাল...

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...