Thursday, June 25, 2026

‘লিগশিল্ড জয়ের রাস্তা কঠিন হল’, চেন্নাইয়ানের কাছে ম্যাচ হেরে বললেন বাগানের সহকারী কোচ

Date:

Share post:

গতকাল ঘরের মাঠে চেন্নাইয়ান এফসি কাছে ৩-২ গোলে হারে মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই হারের ফলে লিগশিল্ড জয়ের রাস্তা কঠিন হয়ে গেল সবুজ-মেরুনের কাছে তা মেনে নিলেন দলের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। হাতে এখন আর মাত্র তিনটি ম্যাচ। আর লিগশিল্ড জয় করতে যে এই তিনটি ম্যাচ জিততে হবে তা মেনে নিলেন পেরেজ। তবে চেন্নাইয়ানের কাছে ম্যাচ হারের কারণ খুঁজে পেলেন না তিনি। মোহনবাগানের প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের শরীর খারাপ থাকায় কোচের দায়িত্ব সামলাতে হয়েছিল পেরেজকে।

ম্যাচের পর পেরেজ বলেন, “ অবশ্যই শিল্ড জয়ের রাস্তা আমাদের আরও কঠিন হল। আর তিনটে ম্যাচ বাকি আছে আমাদের। এই তিন ম্যাচে আমরা ৯ পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হতে পারি। এই ম্যাচের আগে পর্যন্ত আমাদের ১০ পয়েন্ট দরকার ছিল। এখন ৯ পয়েন্ট দরকার। তার মধ্যে ৩ পয়েন্ট মুম্বইয়ের বিরুদ্ধেও পেতে হবে। রাস্তাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।” এগিয়ে থাকার পরেও গোল খেয়ে হারতে হয়েছে বাগানকে। কেন হঠাৎ খেলা খারাপ হল তার কোনও কারণ অবশ্য খুঁজে পাচ্ছেন না পেরেজ। তিনি বলেন, “কারণটা আমার জানা নেই। জানলে তো সেই অনুযায়ীই সিদ্ধান্ত নিতাম। চেন্নাইয়ানের ৩ পয়েন্ট খুবই জরুরি ছিল। সেই মতোই ওরা খেলেছে। ৩ পয়েন্ট আমাদেরও দরকার ছিল। কিন্তু আমরা সেভাবে খেলতে পারিনি। প্রথমার্ধে একটা ভাল গোল পাই। একাধিক সুযোগ হাতছাড়াও হয়। কিন্তু তার পর থেকে আর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল না।”

আইএসএল-এ মোহনবাগানের বাকি তিনটি ম্যাচ পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি ও মুম্বইয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন- বাঁ পায়ে বাঁধা আইসপ্যাক, মাঠ কর্মীদের আবদার মেটালেন মাহি


Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...