Thursday, June 25, 2026

বাঁ পায়ে বাঁধা আইসপ্যাক, মাঠ কর্মীদের আবদার মেটালেন মাহি

Date:

Share post:

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন চেন্নাই সুপার কিংস-এর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৬ বলে ৩৭ রান করেন তিনি। তবে মাহি ব্যাট হাতে কামাল দেখালেও ম্যাচ হেরে যায় সিএসকে। ধোনির এই পারফরম্যান্স অনুরাগীদের মন জয় করলেও, একটি বিষয় নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিলেন তিনি। আর তা হলো ম্যাচ শেষে দেখা যায় মাহির বাঁ পায়ে আইসপ্যাক বাঁধা। যদিও সেই অবস্থায় মাঠের কর্মীদের সঙ্গে ছবি তোলেন ধোনি। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শেষ দিকে ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মাহি ।৪টি চার ও ৩টি ছক্কা মেরেও দলকে জেতাতে পারেননি তিনি। এরপরই দেখা যায় সেই ছবি। চেন্নাইয়ের অ্যাওয়ে ম্যাচ হলেও মাঠকর্মীরা ধোনির সঙ্গে ছবি তোলার আবদার করেন। সেই আবদার ফেলেননি ধোনি। ম্যাচ শেষে মাঠকর্মীদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন। তারপরে চেন্নাই ও দিল্লির কয়েক জন ক্রিকেটারের সঙ্গে ধোনি কথাও বলেন। আর তখনই দেখা যায়, তাঁর বাঁ পায়ের কাফ মাসলের উপর আইসপ্যাক বাঁধা রয়েছে।

গত বছরের আইপিএল ফাইনালের পরেও দেখা যায় তাঁর হাঁটুতে আইসপ্যাক বাঁধা।গত বারের আইপিএলে বাঁ পায়ের হাঁটু ধোনিকে ভুগিয়েছিল। অনুশীলনে ও ম্যাচ শেষে আইসপ্যাক বেঁধে রাখতে হত তাকে। আইপিএল শেষে অস্ত্রোপচার করিয়েছিলেন ধোনি। তার পরে সুস্থ হয়ে এবারের প্রতিযোগিতায় নেমেছেন।

আরও পড়ুন- ঋষভের খেলায় মুগ্ধ মহারাজ , দিলেন বিরাট বার্তা

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...