Thursday, June 25, 2026

মধ্যপ্রদেশের ভোজশালা দরগায় এএসআইয়ের ‘বৈজ্ঞানিক সমীক্ষায়’ সায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মধ্যপ্রদেশের ভোজশালা দরগায় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ‘বৈজ্ঞানিক সমীক্ষায়’ সায় দিল সুপ্রিম কোর্ট। মুসলিম পক্ষের তরফ থেকে এই বিষয়ে মধ্যপ্রদেশ হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হয়েছিল। সোমবার শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনও অবস্থাতেই ওই বিতর্কিত কাঠামোর ‘চরিত্র’ বদলের চেষ্টা বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় সরকার, মধ্যপ্রদেশ সরকার এবং সে রাজ্যের ধার জেলা প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চ।

এর আগে বারাণসীর জ্ঞানবাপীর মতো ভোজশালাতেও এএসআই-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র আবেদন জানানো হয়েছিল হিন্দুপক্ষের তরফে। গত ১১ মার্চ মধ্যপ্রদেশ হাই কোর্ট সেই আবেদন মেনে রায় ঘোষণার পরে ভোজশালায় সমীক্ষার কাজও শুরু হয়। কিন্তু মুসলিমপক্ষ সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। দুই বিচারপতির বেঞ্চ সোমবার ‘বৈজ্ঞানিক সমীক্ষা’য় ছাড়পত্র দিলেও খননের মাধ্যমে ওই সৌধের ‘চরিত্র’ বদলের চেষ্টা সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেছে।

মধ্যপ্রদেশের ধার শহরে প্রায় হাজার বছরের পুরনো ওই কামাল মওলানার দরগা এবং মসজিদ রয়েছে এএসআই-এর তত্ত্বাবধানে। হিন্দুত্ববাদীদের দাবি, সৌধটি আসলে রাজা ভোজের তৈরি প্রাচীন সরস্বতী মন্দির। ২০০৩ সালের সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতি মঙ্গলবার হিন্দুদের পুজো করতে দেওয়া হয় ভোজশালায়। মুসলিমদের শুক্রবারে নমাজ পড়তে দেওয়া হয়।






 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...