Thursday, June 25, 2026

‘স্থিতাবস্থা লঙ্ঘন নয়’, জ্ঞানবাপীতে পুজোর অনুমতি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদের বর্তমান স্থিতাবস্থা রক্ষা করে পুজো করা যাবে, মসজিদ কমিটির মামলার ভিত্তিতে সোমবার পর্যবেক্ষণ জানালো সুপ্রিম কোর্ট। তবে সর্বোচ্চ আদালতের পরবর্তী অনুমতি ছাড়া এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলেও পর্যবেক্ষণে জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

মসজিদ কমিটির দাবি ছিল অযোধ্যার থেকে শিক্ষা নিয়ে তাঁরা এই মামলা দায়ের করেছিলেন। ৩১ জানুয়ারি বারাণসী জেলা আদালত কাশি বিশ্বনাথ মন্দিরে পুজোর জন্য একজন মনোনিত পুরোহিতের প্রবেশে অনুমতি দেয়। ২৬ ফেব্রুয়ারি বারাণসী আদালতের রায়কে কোনও চ্যালেঞ্জ নাকচ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। সেই থেকে জ্ঞানবাপীতে মসজিদ ও তেহখানায় পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। পাল্টা পুজোর জন্য কেন নির্দিষ্ট একটি জায়গা প্রয়োজন, সেই প্রশ্ন তোলে।

সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, মসজিদের প্রবেশপথ উত্তর দিক দিয়ে। তেহখানার প্রবেশ দক্ষিণ দিকে। সেক্ষেত্রে মন্দিরে প্রবেশপথ কোনও ভাবে মসজিদে প্রবেশে বাধা হচ্ছে না। যদি এই বিষয়ে কোনও সন্দেহ না থাকে তাহলে সুস্থ অবস্থা বজায় থাকতে পারে, এই পরিস্থিতিতে দক্ষিণ তেহখানায় পুজো সম্পন্ন হতে পারে। সেক্ষেত্রে ৩১ জানুয়ারি বারাণসী আদালতের জারি করা স্থিতাবস্থার নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...