Thursday, June 25, 2026

মোদির “জিরো গ্যারান্টি”! উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে বঞ্চিত বাংলার ১৪ লক্ষ মহিলা

Date:

Share post:

লোকসভা ভোটের ঠিক আগেই উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যেখানে ২০২৪-২৫ অর্থবর্ষেও সাধারণ মানুষ এলপিজি সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার সংযোগ পৌঁছে দেওয়ার ঘোষণা করেছিল মোদি সরকার। সেই প্রকল্পই হল উজ্জ্বলা যোজনা। কিন্তু একই সঙ্গে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার তালিকাতে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ না পাওয়ার ঘটনা রয়েছে।

বছরে ১২ টি গ্যাস সিলিন্ডারের জন্য এই ভর্তুকি প্রদান করা হয়। সূত্রের দাবি অনুসারে, এই এক বছরে উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি দিতে সরকারের অতিরিক্ত ১২০০০ কোটি টাকা খরচ হতে পারে। কিন্তু বাংলা কেন বঞ্চিত?

প্রসঙ্গত, উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না। উজ্জ্বলা প্রকল্পে আবেদন করার প্রথম শর্ত হল আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। এবং ওই মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে।






 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...