Saturday, June 27, 2026

ইস্তানবুলের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ২৯

Date:

Share post:

ইস্তানবুলের (Istanbul) নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিহত কমপক্ষে ২৯। আহত অনেকেই। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কা, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

মঙ্গলবার তুরস্কের ইস্তানবুল শহরে একটি ১৭ তলা বহুতলের একেবারে নীচের তলায় এক নাইট ক্লাবে ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, বহুতলের একতলায় থাকা নাইট ক্লাবটি সারিয়ে নতুন করে তৈরি করা হচ্ছিল। সেই কারণে আপাতত সেটি বন্ধ ছিল। কিন্তু সেখানে এতো লোক জড়ো হয়েছিল কেন, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধ থাকা সত্ত্বেও পানশালাটিতে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে৷ যাঁরা মৃত এবং আহত তাঁরা প্রত্যেকেই রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত থাকা শ্রমিক বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি, কী করে এত বড় মাপের আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ইতিমধ্যে নাইট ক্লাবটির ম্যানেজার-সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ক্লাবের ম্যানেজার থেকে অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন- মাসের শুরুতেই লক্ষীর ভান্ডারে বর্ধিত টাকা, সবুজ আবিরে মাতল সন্দেশখালি

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...