Friday, April 3, 2026

রাজস্থানের কাছে ম্যাচ হেরে কাকে কাঠগড়ায় তুললেন মুম্বই অধিনায়ক?

Date:

Share post:

আইপিএল-এ হারের হ্যাটট্রিক মুম্বই ইন্ডিয়ান্সের। গতকাল ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামে মুম্বই। সেই ম্যাচে ৬ উইকেটে হারে হার্দিক পান্ডিয়ার দল। আর ম্যাচ হেরে নিজের পারফরম্যান্সকেই কাঠ গড়ায় তুললেন মুম্বই অধিনায়ক।

ম্যাচ শেষে হার নিয়ে হার্দিক বলেন, “অত্যন্ত কঠিন ম্যাচ ছিল। আমরা ভালো শুরু করতে পারিনি। আমি পালটা মারার চেষ্টা করেছিলাম। ১৫০-১৬০ রানে পৌঁছে যাওয়া অসম্ভব ছিল না। কিন্তু আমার উইকেটটাই আবার ওদের ম্যাচে ফিরিয়ে আনে। আমার আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।” এর পাশাপাশি হার্দিক জানান, পিচের চরিত্র বুঝতে পারেননি তিনি। কিন্তু দল হিসেবে তাঁদের আরও সাহসী হওয়া উচিত ছিল বলে জানান মুম্বই অধিনায়ক।

শুধু তাই নয়, ম্যাচ শেষেও সোশ্যাল মিডিয়ায় দলের উদ্দেশে বার্তা দেন হার্দিক। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ একটা কথা সবার জেনে রাখা ভালো। এই দলটা কখনও হারতে শেখেনি। আমরা হার মানব না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।” মুম্বইয়ের পরের ম্যাচ ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে।সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হার্দিকরা।

আরও পড়ুন- রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়লেন রোহিত


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...