Wednesday, May 27, 2026

বাংলা সহ ৬ রাজ্যে ‘স্পেশাল অবজার্ভার’ নিয়োগ জাতীয় নির্বাচন কমিশনের!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রাক্কালে এবার স্পেশাল অবজার্ভার (Special Observer) নিয়োগ করল কমিশন (EC)। নিরাপত্তা বাহিনীর উপর নজর রাখা, আধিকারিকদের বদলি, ভোটিং মেশিন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার দায়িত্ব থাকবে এই আধিকারিকদের উপরে। বাংলায় জেনারেল স্পেশাল অবজার্ভার হিসাবে নিযুক্ত করা হলো উত্তর প্রদেশের ১৯৮৬ ব্যাচের রিটায়ার্ড আইএএস অফিসার অলোক সিনহাকে (Alok Sinha)। পশ্চিমবঙ্গে স্পেশাল পুলিশ অবজার্ভার হিসাবে নিযুক্ত হচ্ছেন আইপিএস অনিলকুমার শর্মা (IPS Anil Kumar Sharma)।

জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে খবর দেশের যে ৬ রাজ্যে এই অবজার্ভারদের নিযুক্ত করা হলো সেখানে পশ্চিমবঙ্গ ছাড়াও ছাড়া আছে অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তর প্রদেশ। ডিইও, এসপি, কেন্দ্রীয় বাহিনী (CRPF ) এবং রাজ্য পুলিশের সঙ্গে কমিশন বা জোনাল ডেপুটি ইলেকশন কমিশনারের বৈঠকে উপস্থিত থাকবেন এই স্পেশাল অবজার্ভাররা।

কোন কোন দায়িত্ব পালন করবেন বিশেষ অবজার্ভাররা?

  • সীমান্তবর্তী এলাকার ওপর বিশেষ নজরদারি চালাবেন
  • প্রতিটি লোকসভা কেন্দ্র বা জেলায় নিযুক্ত অবজারভারদের থেকে যেকোনও সময় যেকোনও ঘটনায় রিপোর্ট তলব করতে পারবেন
  • নির্বাচনে মনিটরিংয়ের কাজে যুক্ত যেকোনও এজেন্সি বা রিজিওনাল নির্বাচন কমিশনের কাছে তথ্য তলব করতে পারবেন
  • প্রয়োজনে যেকোনও সংবেদনশীল জায়গায় পৌঁছে গিয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন

 

Related articles

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক আর নেই! মানতে পারছে না বাংলা বিনোদুনিয়া 

বুধের দুপুরে হঠাৎ করেই ব্রেকিং নিউজ, প্রয়াত 'অপরাজিত' (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি) পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি...

ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে...

উৎসবের মরশুমে আইপিএল করার ভাবনা বোর্ডের, কলকাতায় ম্যাচ করা সম্ভব?

সময় বদলাচ্ছে আইপিএলের(IPL), ২০২৮ মরশুম থেকে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ফলে সময় সময় আরও...

পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু! হতবাক টলিউড

চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta) রহস্যমৃত্যু। বুধবার দুপুরে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি।...