Friday, April 3, 2026

রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়লেন রোহিত

Date:

Share post:

গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। যে রেকর্ড হয়ত তিনি কোনদিন করতে চাইবেন না। কিন্তু সেই নজিরই গড়লেন রোহিত। বলা ভালো গতকাল রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়েন তিনি। এক্ষেত্রে ছূঁয়ে ফেললেন দিনেশ কার্তিককে। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে শূন্য রানে আউট হন রোহিত। আর সেই সুবাদের লজ্জার নজির গড়ে ফেলেন তিনি।

আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজির এই মূহুর্তে রয়েছে রোহিতের নামের পাশে। যে লজ্জার নজির এতদিন একা বহন করছিলেন কার্তিক। রোহিত আইপিএলে এই নিয়ে ১৭ বার শূন্য রানে আউট হলেন। কার্তিকও আইপিএলে ১৭ বার কোনও রান না করে আউট হয়েছেন। তাঁদের পর ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন চার জন। তাঁরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মনদীপ সিং, সুনীল নারিন এবং পীয়ুষ চাওলা।

গতকাল আইপিএল-এর ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন রোহিত। ট্রেন্ট বোল্টের বলে রোহিতের ক্যাচ ধরেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ ধরে রোহিতকে সাজঘরে ফিরতে বাধ্য করেছেন সঞ্জু।

আরও পড়ুন- Breakfaat Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...