Wednesday, June 24, 2026

Breakfaat Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ১৭ এপ্রিল ইডেনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসে ম্যাচ। আর সূত্রের খবর বদলে যেতে পারে ওই ম্যাচের দিনক্ষন বা সরানো হতে পারে এই ম্যাচ। কারণ ওই দিন রয়েছে রামনবমী। নিরাপত্তার নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সুত্রের খবর, দুই ফ্র্যাঞ্চাইজি, রাজ্য সংস্থা এবং সম্প্রচারকারী সংস্থাকেও এ কথা জানানো হয়েছে।

২) চেন্নাই সুপার কিংসকে ২০ রানে হারায় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ব্যাত হাতে দুরন্ত ইনিংস খেলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। ৫১ রান করেন তিনি। ইনিংস সাজান ৪ চার এবং ৩ ছয় দিয়ে। দীর্ঘ বিরতির পর আবার অর্ধশতরান। পাশাপাশি এক হাতে ছক্কাও মেরেছেন তিনি। চলতি আইপিএল-এ প্রথম জয় পাশাপাশি নিজের অর্ধশতরান। তাই ম্যাচ শেষে আবেগে ভাসলেন দিল্লির অধিনায়ক। বললেন, দেড় বছর আমি অপেক্ষা করেছি।

৩) চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চলতি আইপিএল-এর মরশুমে প্রথম জয় পায় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে অর্ধশতরানও করেন দিল্লির অধিনায়ক ঋশভ পন্থ। কামব্যাকের পর এটাই প্রথম অর্ধশতরান পন্থের। তবে এরই মধ্যে বিপত্তি। ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লি অধিনায়ক। জরিমানা করা হয়েছে পন্থকে।

৪) চেন্নাইয়ান এফসি কাছে ৩-২ গোলে হারে মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই হারের ফলে লিগশিল্ড জয়ের রাস্তা কঠিন হয়ে গেল সবুজ-মেরুনের কাছে তা মেনে নিলেন দলের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। হাতে এখন আর মাত্র তিনটি ম্যাচ। আর লিগশিল্ড জয় করতে যে এই তিনটি ম্যাচ জিততে হবে তা মেনে নিলেন পেরেজ।

৫) চলছে আইপিএল । আর তারই মাঝে আইপিএল-এর দশ দলের মালিকদের ডেকে পাঠালো ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর , আগামী ১৬ এপ্রিল আহমেদাবাদে হবে একটি বৈঠক। সেদিন ওখানে রয়েছে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা। মালিকদের পাশাপাশি সিইও এবং শীর্ষস্থানীয় কর্তারা থাকবেন। তবে কি নিয়ে এই বৈঠক তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- বদল হতে পারে ইডেনে কেকেআর-রাজস্থান ম্যাচের দিনক্ষণ : সূত্র

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...