Monday, April 27, 2026

উত্তরে ঝড়বৃষ্টির দুর্যোগ, দক্ষিণে তাপপ্রবাহ! বিশেষ নির্দেশিকা জারি হাওয়া অফিসের

Date:

Share post:

সপ্তাহ জুড়ে দুর্যোগের পূর্বাভাস। উত্তরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, দক্ষিণে তাপপ্রবাহের সর্তকতা (Heatwave alert in SouthBengal)। টর্নেডো সম্পর্কে সব সময় আগে থেকে আপডেট দেওয়া সম্ভব হয় না। কিন্তু তাপপ্রবাহের লম্বা ইনিংস নিয়ে গত সপ্তাহে সাবধান করেছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই তীব্র গরমে সুস্থ থাকতে বিশেষ নির্দেশিকা জারি করল হাওয়া অফিস (Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত যেভাবে গরম বাড়বে তাতে শিশু, বৃদ্ধ এবং যাঁদের শারীরিক সমস্যা আছে তাঁদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এই অবস্থায় সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। গরমের দাবদাহে র‌্যাশ হতে পারে, টান ধরতে পারে হাতে-পায়ে। তাই এই সময় ভারী কাজ এড়িয়ে চলা উচিত। হাওয়া অফিসের কর্তারা বলছেন, তাপপ্রবাহ যখন চলবে, তখন হালকা সুতির জামা পরা দরকার। কোনও কাপড় বা টুপি দিয়ে মাথা ঢেকে রাখা উচিত। সারা দিনে প্রচুর পরিমাণ জল পান করতে হবে। দেহে জলের ভারসাম্য বজায় রাখার জন্য ওআরএস, লস্যি, ঘোল, ছাঁচ, লেবু-জল পান করা উচিত। প্রখর রোদের মধ্যে কাজ এড়িয়ে যাওয়া উচিত। আগামী ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহ চলবে। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যাবে। উত্তরবঙ্গে আগামী দু-তিন দিন ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...