Monday, April 6, 2026

মুম্বই শিবিরে অশান্তি, অভিযোগ রোহিতের পোস্টার নিয়ে ঢুকতে দেওয়া হলো না দর্শকদের

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের । একেই তো ম্যাচ হার, তার ওপর দলের ভিতর অশান্তি। অশান্তি থামার নাম নেই, বরং বেড়েই চলেছে মুম্বই শিবিরে। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নেমেছিল মুম্বই। মরশুমের প্রথম ঘরের মাঠে নেমেছিল দল। আর সেখানেই নাকি বিপত্তি। অভিযোগ উঠছে রোহিত শর্মার সমর্থনে পোস্টার নিয়ে ঢুকতে বাধা দেওয়ার ।আর এই অভিযোগ করেছেন দর্শকদের একাংশ।

গতকাল ওয়াংখেড়েতে ছিলো মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ। সেই ম্যাচ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের বাইরে এক জায়গায় রোহিতের নাম লেখা বেশ কিছু পোস্টার পড়ে রয়েছে। সেখানে অভিযোগ করা হয় যে রোহিতের সমর্থনে পোস্টার নিয়ে ওয়াংখেড়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না। মুম্বই ম্যানেজমেন্টের নির্দেশেই স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা এই কাজ করছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। এ বারের আইপিএলের প্রথম ম্যাচ থেকেই মুম্বইয়ের দর্শকেরা দু’ভাগে বিভক্ত। বড় অংশ এখনও প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকেই অধিনায়ক মনে করছেন। তাঁরা মাঠে হার্দিককে দেখে টিটকিরি দিয়েছেন।

এদিকে চলতি আইপিএলে সোমবারই প্রথম ওয়াংখেড়েতে খেলতে নেমেছিল মুম্বই। সেখানেও হার্দিকের নামে টিটকিরি শোনা গিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে অনেকেই এখনও রহিতকেই অধিনায়ক হিসাবে মানছেন।

আরও পড়ুন- আইপিএল-এর দুটি ম্যাচে পরিবর্তন, বদলে গেল কেকেআর-রাজস্থান ম্যাচের সময়, কবে হবে সেই ম্যাচ?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...