Thursday, June 25, 2026

আইপিএল-এর দুটি ম্যাচে পরিবর্তন, বদলে গেল কেকেআর-রাজস্থান ম্যাচের সময়, কবে হবে সেই ম্যাচ?

Date:

Share post:

অবশেষে জল্পনাই সত্যি। বদলে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের দিন। শুধু কেকেআর-রাজস্থান নয়, বদল গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচও। এদিন এমনটাই জানানো হল আইপিএল-এর পক্ষ থেকে।

১৭ এপ্রিল কলকাতায় ম্যাচ ছিল নাইটদের। প্রতিপক্ষ ছিলো রাজস্থান। সেই ম্যাচ হবে ১৬ এপ্রিল। তবে কেকেআরের ম্যাচ হবে ইডেনে। ১৬ এপ্রিল আহমেদাবাদে ম্যাচ ছিলো গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের । সেই ম্যাচ বদলে হবে আহমেদাবাদে ১৭ এপ্রিল। এই নিয়ে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতার ম্যাচটি ১৬ এপ্রিল হবে, গুজরাতের ম্যাচটি হবে ১৭ এপ্রিল। দু’টি ম্যাচের দিন বদল মানে চারটি দলের খেলার দিন পরিবর্তন। তবে ওই চার দলের খুব কাছাকাছি ম্যাচ না থাকায় অসুবিধা হবে না।

জানা যাচ্ছে, কলকাতার ম্যাচটি ১৭ এপ্রিল আয়োজন করতে আপত্তি জানিয়েছিল পুলিশ। এই নিয়ে সিএবি-কে পাঠানো হয় চিঠিও। চিঠিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল, যেহেতু ওই ম্যাচের দিন রামনবমী রয়েছে এবং নির্বাচনের জন্য অন্য রাজ্যে পুলিশ পাঠানো হয়েছে, তাই ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের জোগান দেওয়া সম্ভব নয়।” গতকাল এই নিয়ে বোর্ডের এককর্তা সংবাদ সংস্থাকে বলেছিলেন, “সিএবি আমাদের অনুরোধ করেছে ম্যাচের দিন বদলানোর জন্য। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। শোনা যাচ্ছে, সিএবি চাইছে ম্যাচটি একদিন আগে ১৬ এপ্রিল বা একদিন পরে ১৮ এপ্রিল আয়োজন করতে।” আর সেই দাবি মেনে নেওয়া হল। শেষমেশ পরিবর্তন হল ম্যাচের।

আরও পড়ুন- রাজস্থানের কাছে ম্যাচ হেরে কাকে কাঠগড়ায় তুললেন মুম্বই অধিনায়ক?


Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...