Thursday, June 25, 2026

দুর্ঘটনার কবলে কোয়েল মল্লিক, ভর্তি হতে হলো হাসপাতালে! তারপর..

Date:

Share post:

শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে খুনি। পুলিশ চাইছে গোয়েন্দা মিতিন মাসির সাহায্য। এবার অপরাধীকে খুঁজতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। প্রথমের অংশটা ছিল সিনেমার কথা, কিন্তু শেষের ঘটনাটা একেবারে বাস্তব। সত্যি সিনেমার শুটিং করতে গিয়ে ডান হাত ভেঙেছেন রঞ্জিত কন্যা। তাঁর চোট এতটাই গুরুতর যে শুটিং স্পট থেকে সোজা হাসপাতালে গিয়ে প্লাস্টার করাতে হয়। তবে আপাতত ভাল আছেন টলি ক্যুইন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন কয়েকটা দিন।

অরিন্দম শীলের ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর চরিত্রে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা ও এক্সরে করার পর আলনা বোন ফ্র্যাকচার ধরা পড়ে। এরপরই নায়িকার প্লাস্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোয়েল (Koel Mallick) জানিয়েছেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি। মার্চ মাসের মাঝামাঝি শুটিং শুরু হলেও আপাতত দুর্ঘটনার জেরে তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। কাজ শুরু হবে কোয়েল সম্পূর্ণ সুস্থ হওয়ার পর।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...