Tuesday, June 9, 2026

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত্যু ৫ জনের, আহত ১০

Date:

Share post:

তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন ১০ জন। দুর্ঘটনার সময় কারখানায় ভিতরে ৫০ জন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। ভিতরে অন্তত ৮ থেকে ১০ জন আটকে রয়েছে বলে আশঙ্কা। পুলিশ ও দমকল কর্মীরা ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরেই বহুতল বাড়িটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার ম্যানেজারের। রাসায়নিক কারখানার বিস্ফোরণের জেরে বিপদ এড়াতে এলাকা ফাঁকা করছে প্রশাসন। ঘটনায় কেয়কটি ভিডিয়ো ফাইরাল হয়েছে। আগুনে অগ্নিদগ্ধ হয়ে ৫ জনের মৃতু্য হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন- ভোটের মুখে উত্তরবঙ্গে তাজা বোমা উদ্ধার, রিপোর্ট তলব কমিশনের

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...