Saturday, June 27, 2026

বাংলাকে আবাস-MGNREGA-য় কত টাকা? শ্বেতপত্র হাতে প্রচারে আসুন! মোদির কাছে মোক্ষম দাবি অভিষেকের

Date:

Share post:

তাপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা নির্বাচনে প্রচারের পারদ। বৃহস্পতিবার, ভোট প্রচারে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ফের শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বুধবার, তারাপীঠে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, যে কেউ প্রচারে আসতে পারেন। তবে, মোদি যেন হাতে শ্বেতপত্র নিয়ে আসেন।

প্রধানমন্ত্রীর প্রচারে আসার বিষয় নিয়ে ফের চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক (Abhishek Bandyopadhyay)। বলেন, একহাতে শ্বেতপত্র ও অন্য হাতে মাইক্রোফোন নিয়ে বলুন বাংলাকে ২০২১-এর পর থেকে আবাস ও ১০০দিনের প্রকল্পে কত টাকা দিয়েছেন! অভিষেকের কথায়, “আমি আশা করব যে তিনি আসবেন এবং শ্বেতপত্র দেবেন। এখানে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস ও MGNREGA-এর অধীনে বাংলাকে দেওয়া শ্বেতপত্র দেখাবেন।“

এদিন ফের অভিষেক জানান, মানুষ যদি পাকা বাড়িতে বাস করত, তাহলে জলপাইগুড়িতে প্রবল বিপর্যয়ের সম্মুখীন হতে হত না। কিন্তু, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র আবাসের টাকা বন্ধ করে দেওয়ায় এই ক্ষতি হয়েছে। ময়নাগুড়িতে একটি দুই বছরের শিশুকে হাসপাতালে ভর্তি করা হত না, যদি কেন্দ্র বাংলার প্রাপ্য দিত। দায় সম্পূর্ণ বিজেপির!

এর আগেও বারবার বিজেপির কাছে ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্প নিয়ে বাংলায় ২০২১-র পর থেকে কত টাকা কেন্দ্র দিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যদি বিজেপি দেখাতে পারে বাংলায় বিধাসভা ভোটে গোহারা হারার পরে রাজ্যেকে আবাস প্লাস বা ১০০দিনের কাজে ১ পয়সাও দিয়েছে আমি রাজনীতি ছেড়ে দেব। এই বিষয় শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। কিন্তু সেই চ্যালেঞ্জের প্রায় ৪০০ ঘণ্টার বেশি অতিক্রান্ত। এখনও বিজেপির তরফে চ্যালেঞ্জ গ্রহণের সাহস দেখানো হয়নি। এই পরিস্থিতিতে এদিন মোদিকে প্রবল চাপে ফেললেন অভিষেক।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...