Saturday, April 4, 2026

সাড়ে ৪ কেজি ওজন কমল কেজরির, মুখ্যমন্ত্রীকে নিয়ে উদ্বিগ্ন আপ

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় ইডির (Enforcement Directorate) গ্রেফতারির (Arrest) পর পেরিয়ে গিয়েছে প্রায় দু’সপ্তাহ। আপাতত তিহার জেলে বিচারাধীন বন্দি। সূত্রের খবর, ভালো নেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে বলে দাবি করেছে আম আদমি পার্টি। ইতিমধ্যেই কেজরিওয়ালের ওজন প্রায় সাড়ে ৪ কেজি কমে গিয়েছে। পাশাপাশি ব্লাডসুগারের গুরুতর সমস্যা রয়েছে। যদিও জেলের চিকিৎসক তাঁর প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করেছেন। জেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে তাঁর অবস্থা উদ্বেগজনক নয়। তবে ব্লাডসুগারের সমস্যা সত্যিই রয়েছে। সেই কারণে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে তাঁকে।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিকে গ্রেফতার করে ইডি। আপাতত ১৫ এপ্রিল অবধি তিহার জেলে থাকতে হবে কেজরিকে। আপ সূত্রে দাবি, জেলে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে। একবার মাত্রা ৫০–এর নিচেও নেমে যায় বলে দাবি। তার পর থেকে নিয়মিত তাঁর সুগারের মাত্রার পরিমাপ করা হচ্ছে। আপাতত বাড়ির খাবার খাচ্ছেন কেজরি। এমনটাই জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিহাড়ের ২ নম্বর সেলে রাখা হয়েছে তাঁকে। যার একদম কাছেই রয়েছে এক কুইক রেসপন্স টিম। যাতে কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত পদক্ষেপ করা যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...