Friday, April 3, 2026

“সব মিথ্যে, আমাকে ফাঁসানো হয়েছে”! সাংবাদিকদের সামনেই নিজেকে নির্দোষ প্রমাণের মরিয়া চেষ্টা শাহজাহানের

Date:

Share post:

‘‘সব মিথ্যে, সব মিথ্যে! আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।’’ সংবাদমাধ্যমের সামনে বুধবার এমনটাই জানালেন শাহজাহান শেখ (Sahjahan Seikh)। বুধবার মেডিক্যাল পরীক্ষার জন্য ইএসআই নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালির শাহজাহানকে। এদিন গাড়িতে ওঠার সময় আচকাই নিজেকে নির্দোষ প্রমাণ করলেন সন্দেশখালির নেতা। এদিন শাহজাহান সাংবাদিকদের স্পষ্ট জানান তাঁকে ফাঁসানো হয়েছে। তবে কে বা কারা তাঁকে ফাঁসিয়েছে তা বলেননি তিনি।
তবে বুধবার শাহজাহান জোর গলায় দাবি করেছেন, এই সব অভিযোগই মিথ্যা। তিনি আসলে ষড়যন্ত্রের শিকার।
উল্লেখ্য, রেশন বন্টন মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গত ৫ জানুয়ারি শাহজাহানের গ্রামে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। গ্রামবাসীরা ইট, লাঠি, পাথর নিয়ে হামলা চালিয়েছিল ইডির উপর। তবে কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ, সময় যত গড়াচ্ছে শাহজাহানের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। এর মধ্যে একদিকে যেমন রয়েছে রেশন বন্টন মামলা ঠিক তেমনই রয়েছে মাছের ব্যবসার আড়ালে বিস্তর ব্যবসার অভিযোগ। ইডির দাবি, মাছের ব্যবসাকে পর্দা হিসাবে ব্যবহার করে শাহজাহান তাঁর নানা কুকর্মের মাধ্যমে অর্জিত বেআইনি অর্থ বা কালো টাকা সাদা করেছেন।
তবে এই প্রথম নয়, এর আগে একবারই সিবিআই হেফাজতে থাকাকালীন কিছুটা বিধ্বস্ত হয়ে শাহজাহান বলেছিলেন, ‘‘আল্লা আছেন। তিনিই বিচার করবেন।’’

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...