Friday, June 26, 2026

“সারা বাংলায় দাদাগিরি করতে পারি”: দিলীপ, “মহিলারাই বধ করবে ওনাকে”, পাল্টা কীর্তি

Date:

Share post:

ভোটের ময়দানে ফের “মস্তানি” বিজেপি নেতা দিলীপ ঘোষের। দলের শো-কজ ও নির্বাচন কমিশন সেন্সর করার পরও দমছেন না বর্ধমান দুর্গাপুরের পদ্ম প্রার্থী। বরং, স্বমহিমায় বলছেন গোটা বাংলা দাপিয়ে একমাত্র তিনিই “দাদাগিরি” করার ক্ষমতা রাখেন! তাঁর কথায়, তাঁর কথায়, “দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবঙ্গে দাদাগিরি করতে। সেটাই আমি এখানে করতে এসেছি। যে পারে সে সব জায়গাতেই পারে।” আসলে দিলীপ ঘোষ তাঁর ইঙ্গিতবাহী মন্তব্যের মাধ্যমে দলের কিছু নেতাকেই বার্তা দিলেন, বোঝালেন মেদিনীপুর হোক কিংবা বর্ধমান, দিলীপ ঘোষ নিজের মেজাজে, নিজের ক্ষমতায় ভোটে লড়েন। তিনি একটা সময় রাজ্য সভাপতি ছিলেন, সুতরাং তিনি গোটা বাংলার নেতা।

পাশাপাশি, বর্ধমান দুর্গাপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কীর্তি কীর্তি আজাদকেও নিশানা করেছেন দিলীপ ঘোষ। ভোটের ফলাফলের পর কীর্তিকে প্যাক করে বিহারে তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিলেন দিলীপ। বর্ধমান-দুর্গাপুর তৃণমূল প্রার্থীকে দিলীপের চ্যালেঞ্জ, “এমন হারাব যে জীবনে আর ভোট দাঁড়াবে না।” তাঁর সংযোজন, “কীর্তি আজাদ বর্ধমান বিশ্ববিদ্যালয়, দুর্নীতি সম্পর্কে জানেন না। উনি বিহার থেকে এসেছেন, বাংলার কিছুই জানেন না। সন্দেশখালি কোথায় তাই জানেন না। এমন হারাব জীবনে ভোটে দাঁড়াবে না। তাই উনি বিহার থেকে এসেছেন, সেখানেই চলে যান। না হলে ৪ তারিখের পর প্যাক করে পাঠিয়ে দেব।”

পাল্টা দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদও। দিলীপকে তোপ দেগে কীর্তি বলেন, “দিলীপ ঘোষ ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। বাংলার মহিলারা ইভিএমে বোতাম টিপে দিলীপ ঘোষকে বধ করবে।”

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...