Saturday, April 4, 2026

দেশের নামকরা ৫ স্বেচ্ছাসেবী সংস্থার FCRA লাইসেন্স বাতিল কেন্দ্রের!

Date:

Share post:

ভোটের আগে নজর NGO-গুলোতে। অনুদান মিলেছে কিন্তু তার সঠিক ব্যবহার হয়েছে কি? বরং দেশের নামী ৫ এনজিও বৈদেশিক অনুদানের অপব্যবহার করেছে বলে অভিযোগ ওঠায় এবার কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। সিএনআই সিনোডিকাল বোর্ড অফ সোশ্যাল সার্ভিস (CNI Synodical Board of Social Service), ভলেন্টারি হেল্থ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (Voluntary Health Association of India), ইন্দো গ্লোবাল সোশ্যাল সার্ভিস সোসাইটি (Indo Global Social Service Society),চার্চ অক্সিলিয়ারি ফর সোশ্যাল অ্যাকশন (Church Auxiliary for Social Action),ইভানজেলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়া (Evangelical Fellowship of India)- দেশের এই এই পাঁচ স্বেচ্ছাসেবী সংস্থার এফসিআরএ (FCRA) লাইসেন্স বাতিল করে দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে যে কোনও স্বেচ্ছাসেবী সংস্থার বৈদেশিক অনুদান পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল আগেই। যার মধ্যে অন্যতম ছিল যেকোনও ধরণের NGO-কে বিদেশ থেকে অনুদান গ্রহণের ক্ষেত্রে সংস্থার আধিকারিক এবং কর্মচারীদের এটা স্পষ্ট করে সরকারকে জানাতে হবে যে তাঁদের উপর কখনও কোনও ধর্মান্তকরণের মামলা চালানো হয়নি, এমনকি সেই সংক্রান্ত মামলায় তাঁরা দোষী সাব্যস্ত হননি। কিন্তু যে যে সংস্থার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে মনে কড়া হচ্ছ। ৫ সংস্থার মধ্যে সিএনআই-এসবিএসএস ১৯৭০ সালে চার্চ অফ নর্থ ইন্ডিয়া (CNI) প্রতিষ্ঠার সাথে সাথে প্রতিষ্ঠিত হয়েছিল এবং চার্চের সরকারী গ্রামীণ উন্নয়ন শাখা হিসাবে কাজ করেছিল। কিন্তু ইডির স্ক্যানারে থাকার কারণে সিএনআই-এর আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠে। গত বছরের ডিসেম্বরেই স্বরাষ্ট্রমন্ত্রক CNI-এর লাইসেন্স বাতিল করে। এই কেসে ইডি তল্লাশি অভিযানও চালায়। পরবর্তীকালে তা চার্চ অক্সিলিয়ারি ফর সোশ্যাল অ্যাকশন হিসাবে উঠে আসে। জার্মানি, আমেরিকা, সুইডেনের থেকে এই সংস্থা অনুদান পায় বলে খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...