Tuesday, March 31, 2026

“জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন”! আত্মপ্রকাশ লোকসভা ভোটে তৃণমূলের থিম সং

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার লক্ষ্যে প্রতিবাদের ভাষাকে এবার “সুর” দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার সঙ্গীত প্রকাশ করল ঘাসফুল শিবির। আজ, বুধবার এই গানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নির্বাচনী আবহে এই প্রচার সঙ্গীতই হবে বাংলার পবিত্র ভূমিতে মানুষের অন্তরের প্রতিবাদের প্রতিধ্বনি। এই গানের মধ্য দিয়ে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে সমবেত প্রতিবাদ যথার্থ রূপেই ফুটে উঠেছে বলেই দাবি তৃণমূলের।

‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’ – এই নির্বাচনী থিম সংয়ের মাধ্যমেই তুলে ধরা হয়েছে যে কীভাবে বাংলা বিজেপির সমস্ত বঞ্চনা মনে রেখেছে এবং এই বাংলা বিরোধীদের সামনে মাথানত না করার পণ নিয়েছে। একইসঙ্গে তুলে ধরা হয়েছে, বাংলা বিরোধীদের অত্যাচার থেকে তৃণমূলস্তরের মানুষ এবং তাঁদের অধিকার রক্ষা করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বেই বাংলা তার লড়াই চালিয়ে যাবে।

‘বাংলা যে সবকিছু মনে রাখে’, সেই বার্তাই এই গানের মধ্য দিয়ে দেওয়া হয়েছে। আজকের বাংলা মনে রেখেছে, কীভাবে সাম্প্রতিক বছরগুলিতে বিজেপি বারাবার বাংলার অসম্মান করেছে, কীভাবে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাঙালি মহাপুরুষদের অপমান করা হয়েছে, এই গানের ছত্রে ছত্রে সেই আবেগ তুলে ধরা হয়েছে।

এই গানের কথা অত্যন্ত শক্তশালী। যা খুব স্পষ্টভাবে বাংলার মানুষের প্রতি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মানসিকতার পার্থক্য তুলে ধরেছে। একদিকে যখন বিজেপি কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করতে পারেনি, মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে দিদি সর্বদা প্রয়োজনের সময় মানুষের পাশে থেকেছেন, তাঁদের রক্ষা করেছেন।

মানুষের মনে ভাবাবেগ যথার্থভাবে ফুটিয়ে তুলতে এই গানে সুরের ভিন্ন ভিন্ন প্রয়োগ করা হয়েছে। তাতে বিজেপির প্রতি মানুষের রাগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রতি তাঁদের ভালোবাসা এবং গণতন্ত্রে তাঁদের ক্ষমতার সুন্দর ভাবপ্রকাশ ঘটেছে। এটি কেবলমাত্র একটি নির্বাচনী সঙ্গীত নয়, বরং এ হল সেই সমস্ত বাংলা বিরোধী মানসিকতার প্রতি হুঁশিয়ারি, তাদের প্রতি বার্তা যে আগামী লোকসভা নির্বাচনেই তাদের বিসর্জন নিশ্চিত।

আরও পড়ুন- “আগে শুভেন্দুকে ত্যাগ করুন, তারপর দুর্নীতি নিয়ে কথা বলবেন!” মোদিকে বিঁধলেন কুণাল

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...