Saturday, June 20, 2026

ঢাক বাজিয়ে মন্দিরে ঢুকলেন, লোকসভার “অসুর বধে” হাতে ত্রিশূল তুললেন সুজাতা

Date:

Share post:

তাপপ্রবাহের সতর্কতা জারি জেলাজুড়ে। কয়েকদিন ধরেই ৪০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে বাঁকুড়া জেলার তাপমাত্রা। কিন্তু এই চাঁদিফাটা রোদেও প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকেই প্রচার করেন সুজাতা।

এদিন সুজাতার প্রচারে ছিল একের পর এক চমক। কখনও নিজের কাঁধে ঢাক তুলে ঢাক বাজিয়ে, কখনও নকুল দানা-গুড়, বাতাসা বিলি করে, আবার কখনও ত্রিশূল হাতে তুলে, মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন- শ্রীরামপুর দিন, মুর্শিদাবাদ নিন! জোট অঙ্কে সিপিএমকে শর্ত চাপালেন নওশাদ, বিরক্ত সেলিম

এদিন বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় কাঁধে ঢাক তুলে চড়াম চড়াম করে বাজিয়ে মন্দিরে প্রবেশ করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। মন্দিরে পুজো দেওয়ার সময় নিজের হাতে ত্রিশূল তুলে নেন সুজাতা। পুজো শেষে নকুলদানা ও গুড়-বাতাসাও বিলি করেন তিনি। নাম না করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে এদিন ফের ‘অসুর’ বলে কটাক্ষ করেন সুজাতা। বলেন, বিরোধী নামক ‘অসুর’কে বধ করতেই হাতে ত্রিশূল তুলে নিয়েছেন তিনি।

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...