Wednesday, June 24, 2026

সাম্প্রাস, স্টেফিদের ঐতিহ্যের উইম্বলডনে ঋত্বিককে দেখে আপ্লুত তাঁর মা

Date:

Share post:

ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু বয়স এবং কিছু বাধায় হতে পারেননি। সেই ঋত্বিক বোল্লিপালিই (Rithvik Bollipali) ভারতের হয়ে উইম্বলডনের (Wimbledon) মঞ্চে। হয়ত দ্বিতীয় রাউন্ডেই থামতে হয়েছে তাঁকে। কিন্তু ঋত্বিক (Rithvik Bollipali) যেন এখন ভারতীয় টেনিসের নতুন সেনসেশন। ছেলেকে এই মঞ্চে দেখে আপ্লুত তাঁর মাও। ছেলের সঙ্গেই লন্ডনে গিয়েছেন তিনি। গ্যালারীতে বসেই ছেলের এই সাফল্যের কাহিনী দেখেছেন ঋত্বিকের মা। ঋত্বিকের এমন অভিষেকের পিছনের কাহনীই উঠে এল তাঁর মায়ের মুখে।

ঋত্বিকের (Rithvik Bollipali) মা জানিয়েছেন, “আমি লক্ষ্মী। ঋত্বিক বোল্লিপলির মা। সে এখানে উইম্বলডনে অভিষেক করেছে। সেই মুহূর্তটা এখানে থাকতে পেরে আমি আপ্লুত। এটা সত্যিই আমার জন্য একটা গর্বের মুহূর্ত। নানান অ্যাক্টিভিটিতেই যুক্ত ছিল আমার ছেলে। যেমন নাচ, খেলা বিভিন্ন ক্ষেত্রে। তবে ও খানিকটা হাইপার অ্যাক্টিভ ছিল। সেজন্যই কোনও বিশেষ খেলায় তাঁকে যুক্ত করতে চেয়েছিলাম। সেই কারণেই আমি তাঁকে আমাদের বাড়ির কাছেই টেনিসে দিয়েছিলাম”।

মা তাঁর সাফল্যের রাস্তায় এগিয়ে চলার সবসময়ের সঙ্গী। আবেগতাড়িত ঋত্বিকও। পরিবারের কাছে তিনি চির কৃতজ্ঞ। ঋত্বিক জানিয়েছেন, “আমি একজন ক্রিকেটার হতে চেয়েছিলাম। একেবারে পেশাদার ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সেই সময় ক্রিকেটের সেই শক্ত বলের বিরুদ্ধে খেলার জন্য আমি অনেকটাই ছোট ছিলাম”।

টেনিসের ঐতিহাসিক মঞ্চ এই উইম্বলডন। সেখানে একদিন পা রাখার স্বপ্ন দেখেছিলেন। পিট সাম্প্রাস, স্টেফি গ্রাফ, লিয়েন্ডার পেজদের মতো তারকাদের দেখে বড় হয়ে ওঠা। সেই তারকারাই একদিন যেখানে বিচরণ করেছেন, সেই ঐতিহ্যের উইম্বলডনে নেমেছেন ঋত্বিকও। সবে একটা স্বপ্ন বাস্তব হয়েছে। এখনও যে অনেকটা পথ চলা বাকি তা বলাই বাহুল্য।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...