Saturday, June 20, 2026

গড়ফায় দুষ্কৃতী দাপট, ছিঁড়ল তৃণমূলের পোস্টার: তদন্তে পুলিশ

Date:

Share post:

প্রকাশ্যে নয়, রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee ) ছবি লাগানো ২১শে জুলাইয়ের (21 July) পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। আনোয়ার শাহ কানেক্টরের উপর একটি বাজারের উল্টো দিকে শীতলা মন্দিরের কাছে মণ্ডল ব্রিজ সংলগ্ন এলাকায় ২১শে জুলাইয়ের (21 July) পোস্টার লাগানো হয়। কিন্তু সকালে দেখা যায় সেখানেই একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হয়।

তৃণমূলের তরফে অভিযোগের তীর বিজেপি-সিপিএমের দিকে। এই নিয়ে ইতিমধ্যেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করলেন এলাকার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর-সহ তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা। সেখানে জমা দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজও। ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন আলো লাগানো বড় পোস্টার লাগানো হয়েছিল। সকালে নজরে আসে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো সেই ব্যানার কেটে ফেলা হয়েছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে দেখা যাচ্ছে সাড়ে ১২টার একটু পরে মধ্যবয়স্ক কয়েকজন ব্যানার ছিঁড়ে দেয়। থানার ওসির কাছে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে যথোপযুক্ত ব্যবস্থার আশায়। তিনি আরও জানান এর আগে এরকম ঘটনা এই এলাকায় ঘটেনি।

প্রসঙ্গত, রাজ্যজুড়েই চলছে ২১শে জুলাইয়ের প্রস্তুতিপর্ব। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নির্দেশ নিতে সেদিন ধর্মতলার প্রাণকেন্দ্রে জড়ো হবেন বিপুল সংখ্যক তৃণমূল কর্মীরা। বিধানসভা ভোটকে মাথায় রেখে এবার সর্বকালীন রেকর্ড ভিড় হবে বলে মনে করছে তৃণমূলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব। পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। আর তার মাঝেই এই ধরণের অপ্রীতিকর ঘটনা প্রস্তুতিপর্বে ছন্দপতন বটেই। আরও পড়ুন : রাম-বাম এক: জ্য়োতি বসুকে রাজনৈতিক শ্রদ্ধায় বুঝিয়ে দিলেন শমীক

Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...