Saturday, April 4, 2026

ফের চাকরিপ্রার্থীদের মিছিলে ধুন্ধুমার ধর্মতলা

Date:

Share post:

লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। আদালতে মামলার জটিলতায় আটকে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যদিও সেই আইনি জট কাটিয়ে নিয়োগ দিতে চেষ্টা করছে রাজ্য সরকার। এই আবহে ফের নিয়োগের দাবিতে রাজপথে চাকরিপ্রার্থীরা। শুক্রবার চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল ধর্মতলা চত্বর।

যদিও, বারবার চাকরিপ্রার্থীদের রাজ্য সরকারের তরফে নিয়োগ নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি পুরোপুরি আদালতের আওতায় থাকার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। তারপরও বিরোধীদের উস্কানিতে বারবার পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা। ভোটের মরশুমে আবারও গরমের দাবদাহের আঁচ বাড়িয়ে মহা মিছিলের ডাক দেন চাকরিপ্রার্থীরা।

শুক্রবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নেয় চাকরিপ্রার্থীদের ৭টি সংগঠন। চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পৌঁছে ডোরিনা ক্রসিংয়ে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

ডোরিনা ক্রসিংয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে বসে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। আন্দোলনকারীদের পাঁজাকোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। আটক করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকেও। ধর্মতলা থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিলে তাঁরা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে বিষয়টি জানাবেন বলে জানান চাকরিপ্রার্থীরা।






 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...