Friday, June 26, 2026

আজ থেকেই ভোটগ্রহণ! কাদের জন্য প্রযোজ্য এই নিয়ম

Date:

Share post:

দিল্লির মসনদে বসবে কে, আগামী পাঁচ বছরের জন্য দেশ চালানোর ভার কার হাতে থাকবে সেই উত্তর খুঁজবে লোকসভা নির্বাচন ২০২৪ (Loksabha Election 2024)। সাত দফায় নির্বাচন হবে যার প্রথম দফা শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। তবে ভোট শুরুর দু সপ্তাহ আগে আজ অর্থাৎ শুক্রবার থেকেই বাড়ি বসে ভোট দেওয়ার প্রক্রিয়া (Home voting process) শুরু হয়ে যাচ্ছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময়ই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar) জানিয়েছিলেন, এবার থেকে হোম ভোটিং প্রসেস আনা হচ্ছে। আজ থেকেই তা কার্যকরী হচ্ছে বলে খবর।

বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই কারণে এবছর ভোটদানে নতুন নিয়ম আনা হয়েছে। নির্বাচন নীতির ২৭ এ ধারা সংশোধন করে পোস্টাল ব্যালটে ভোটের পাশাপাশি হোম ভোটিং প্রসেস সংযোজন করা হয়। ৮৫ বছরের ঊর্ধ্বে ও যারা শারীরিকভাবে ৪০ শতাংশেরও বেশি অক্ষম, তাঁদের বাড়িতে পৌঁছে যাবেন একজন রিটার্নিং অফিসার। পোস্টাল ব্যালাটে ভোট গ্রহণ করা হবে। যাঁরা এভাবে ভোট দিতে চান তাঁদের উপযুক্ত নথি সহ জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে। বাড়িতে বসে ভোট দিলে সেক্ষেত্রে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকের পাশাপাশি ভোটদানের সাক্ষী হিসাবে এক জন ভিডিয়োগ্রাফার এবং নিরাপত্তারক্ষীও থাকবেন। প্রথম দফার যে ৩ জেলায় ভোটগ্রহণ সেখানকার প্রবীণ এবং দৃষ্টিহীনদের জন্য আজ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত হোম ভোটিং প্রসেস চলবে।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...