Thursday, June 25, 2026

বিজেপি জিতলে গণতন্ত্রের বিরাট ক্ষতি, প্রচারে সরব কমল হাসান

Date:

Share post:

“আমার জীবনে ও আমার সিনেমায় জাতিভেদের (casteism) কোনও জায়গা নেই”, লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে এভাবেই বিজেপির বিরুদ্ধে সরব হলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান (Kamal Haasan)। বিজেপিকে গণতন্ত্রের জন্য তীব্র ক্ষতিকর উল্লেখ করে অভিনেতা তথা মাক্কাল নীধি মাইয়াম (MNM) দলের প্রতিষ্ঠাতা কমল হাসানের দাবি বিজেপিকে আরও একবার ক্ষমতায় আনলে দেশের সব গণতান্ত্রিক নীতি ধুয়ে মুছে যাবে।

২০২৪ লোকসভা নির্বাচনে কমল হাসানের দল এমএনএম (MNM) লড়াই করছে না। তবে বিজেপি বিরোধী জোটপ্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন বলে জানিয়েছিলেন। বৃহস্পতিবার তামিলনাড়ুতে (Tamilnadu) তিনি ভিসিকে (VCK) সভাপতি থল থিরুমাভালাভানের সমর্থনে প্রচার চালান। প্রচার থেকেই তিনি দাবি করেন, বিজেপি গণতন্ত্র বিরোধী। আরও একবার তারা ক্ষমতায় এলে গোটা দেশ থেকে গণতন্ত্র উঠে যাবে।

সেই সঙ্গে প্রবীন অভিনেতা ও এমএনএম প্রতিষ্ঠাতা কমল হাসানের দাবি, কেন্দ্র সরকার শেষ ১০ বছরে কোনও কাজ করেনি। কৃষকদের জন্য কিছু করার পরিবর্তে তারা তাদের উপর জল কামান প্রয়োগ করেছে। কৃষকদের পাশাপাশি তামিল মৎস্যজীবী থেকে বেকার যুবক, মহিলা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সকলের জন্য ব্যর্থ। ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করেই তিনি সমমনষ্ক মানুষদের সঙ্গে হাত মিলিয়ে গণতন্ত্র রক্ষার কাজ করছেন বলে দাবি করেন।

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...