Monday, April 6, 2026

ফিফা রাঙ্কিং-এ ধাক্কা খেলো ভারতীয় দল, কত নম্বরে সুনীলরা?

Date:

Share post:

ফিফা রাঙ্কিং-এ বিরাট ধাক্কা খেলো ভারতীয় দল। রাঙ্কিং-এ অবনতি হলো টিম ইন্ডিয়ার। ঘরের মাঠে আফগানিস্তানের কাছে হারের মাশুল দিতে হল সুনীল ছেত্রীদের। ক্রমতালিকায় ১২১ নম্বরে নেমে গেল ভারতীয় দল। গত কয়েক বছরে ভারতীয় দল কখনও এতটা নীচে নামেনি।

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব প্রতিযোগিতায় আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল সুনীলরা। প্রথমে অ্যাওয়ে ম্যাচে ড্র করার পর ঘরের মাঠে ১-২ গোলে হেরে গিয়েছে ইগর স্টিম্যাচের দল। এ তারই মাশুল দিতে হলো দলকে। ফিফা রাঙ্কিং-এ ৪ ধাপ নেমে গিয়েছে ভারতীয় পুরুষ ফুটবল দল। ১১৭ থেকে সুনীলেরা এখন রয়েছেন ১২১ নম্বরে।

গত বছর ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার পর ফিফা রাঙ্কিং-এ প্রথম ১০০-র মধ্যে ঢুকে পড়েছিল ভারতীয় দল। তার পর থেকে ক্রমশ নেমেই চলেছে। গত ডিসেম্বরেও ফিফা ক্রমতালিকায় ১০২ নম্বরে ছিল ভারত।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...